Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এবার কি ধেয়ে আসবে ঘূর্ণিঝড় ‘গতি’, বঙ্গোপসাগরের নিম্নচাপের ভ্রুকুটিতে অশনি সংকেত

সুপার সাইক্লোন আম্ফানের ক্ষত এখনও শুকোয়নি বাংলা থেকে। এরই মধ্যে বঙ্গোপসাগরে ফের চোঙ রাঙাচ্ছে নিম্নচাপ। আশঙ্কা তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ের।

সুপার সাইক্লোন আম্ফানের ক্ষত এখনও শুকোয়নি বাংলা থেকে। এরই মধ্যে বঙ্গোপসাগরে ফের চোঙ রাঙাচ্ছে নিম্নচাপ। আশঙ্কা তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ের। মৌসম ভবন এখনই স্পষ্ট করেনি যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে সেই সম্ভাবনা একেবারে উড়িয়েও দেয়নি। মৌসম ভবন জানিয়েছে, ১০ জুনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে ঘূর্ণিঝড় গতির আগমন বার্তা।

ফের ঘূর্ণিঝড়ের অশনি সংকেত

ফের ঘূর্ণিঝড়ের অশনি সংকেত

ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে দুই ২৪ পরগনা লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এখন সামাল দেওয়া সম্ভব হয়নি। সুন্দরবন ও সাগরের বিস্তীর্ণ অঞ্চল এখনও জলে নিমগ্ন। গ্রামের পর গ্রাম দু-দুবার বন্যাপ্লাবিত হয়েছে। এর মধ্যে ফের ঘূর্ণিঝড়ের অশনি সংকেত আতঙ্কের সৃষ্টি করেছে উপকূলবর্তী এলাকায়।

‘আম্ফানে'র পর ‘গতি'র সম্ভাবনা

‘আম্ফানে'র পর ‘গতি'র সম্ভাবনা

সাকুল্যে দুই সপ্তাহের ব্যবধানে আরও একটি ঘূর্ণিঝড় নিসর্গ আছড়ে পড়েছে ভারতের পশ্চিম উপকূলে। তার তিনদিনের মধ্যই ফের বঙ্গোপসাগরে চোঙ রাঙাচ্ছে নিম্নচাপ। মাত্র ১৮ দিনের মাথায় ঘূর্ণিঝড় ‘গতি'র সম্ভাবনা উঁকি দিচ্ছে। ‘আম্ফানে'র পর ‘গতি'র সম্ভাবনায় সিঁদুরে মেঘ দেখছে বাংলার মানুষ।

বঙ্গোপসাগরে নিম্নচাপটি সম্পূর্ণ হলে

বঙ্গোপসাগরে নিম্নচাপটি সম্পূর্ণ হলে

মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে ১০ জুন। তারপরই স্পষ্ট হবে তা কতটা শক্তিশালী হবে। যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তার অভিমুখ কোনদিকে হবে। তবে ওই নিম্নচাপের জেরে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে মধ্যভারত ও উত্তর ভারতে। তার জেরে বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়া বইবে উত্তর ভারতে।

নয়া তালিকায় দ্বিতীয় ঝড় ‘গতি'

নয়া তালিকায় দ্বিতীয় ঝড় ‘গতি'

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, যদি নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে তার নাম হবে ‘গতি'। নয়া তালিকায় দ্বিতীয় ঝড় ‘গতি'। এই নাম দিয়েছে ভারত। এর আগে নয়া তালিকার প্রথম ঝড় নিসর্গ আছড়ে পড়ে মুম্বইয়ে। এবার গতি আসে কি না তারই প্রতীক্ষায় সিঁদুরে মেঘ দেখছে বঙ্গবাসী।

নতুন তালিকার ১৩টি নাম

নতুন তালিকার ১৩টি নাম

নতুন তালিকার ১৩টি দেশ এবার ১৩টি করে ঝড়ের নাম দিয়েছে, তার মধ্যে প্রত্যেকে প্রথম যে একটি করে ঝড়ের নামকরণ করেছে তা হল পর্যায়ক্রমে- নিসর্গ, গতি, নিভার, বুরেভি, তকলি, যাস, গুলাব, শাহীন, জওয়াদ, অশনি, সিতরং, ম্যানডৌস এবং মোচা। এর মধ্যে নিসর্গ বয়ে যেতে চলেছে এদিনি। পরবর্তী ঝড় গতি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+