ভোররাতে ফণীর তাণ্ডব বাংলায়, লণ্ডভণ্ড খড়্গপুর, তুমুল বৃষ্টি কলকাতায়

ঘূর্ণিঝড় ফণী শেষ অবধি আছড়ে পড়ল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। দিঘার বদলে খড়্গপুর, হুগলি, নদিয়া হয়ে তা ধাবমান হচ্ছে বাংলাদেশের দিকে।

ঘূর্ণিঝড় ফণী শেষ অবধি আছড়ে পড়ল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। প্রবেশ করল খড়্গপুর দিকে। দিঘার বদলে খড়্গপুর, হুগলি, নদিয়া হয়ে তা ধাবমান বাংলাদেশের দিকে। এর ফলে কলকাতা সহ দুই পরগণায় প্রবল বেগে ঝড় ও বৃষ্টি টের পাওয়া গিয়েছে। প্রথমে মনে করা হচ্ছিল দিঘা হয়ে কলকাতার দিকে আছড়ে পড়তে চলেছে ফণী। তবে দেখা যাচ্ছে, সরাসরি কলকাতায় না ঢুকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। তবে প্রভাব ভালোই টের পাওয়া গিয়েছে।

ভোররাতে ফণীর তাণ্ডব বাংলায়

অন্তত ৭০-৮০ কিমি বেগে মাঝরাতে ঝড় টের পাওয়া গিয়েছে। রাত থেকেই অনেকে জেগে বসে ছিলেন। কেউ কেউ টের পেয়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডবের সাক্ষী হন। খড়্গপুরে বহু গাছ উপড়ে দিেছে ঘূর্ণিঝড় ফণী।

শুক্রবার সকালেই পুরী হয়ে ভারতের মাটিতে আছড়ে পড়ে ফণী। পুরীতে ব্যাপক ক্ষয়ক্ষতির পরে তা ভুবনেশ্বর, বালাসোর হয়ে বাংলায় ঢুকেছে। ইতিমধ্যে ওড়িশায় ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। বাংলায় শক্তি হারানো ফণীর কতটা প্রভাব পড়ে, সেটাই এখন দেখার।

শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। কিছু জেলায় ঝোড়ো হাওয়া টের পাওয়া যায়। বেশ কয়েকটি বাড়িঘরও ভেঙে গিয়েছে। বাংলাদেশ হয়ে ফণী নেপালে গিয়ে থামবে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+