শুক্রবার নয়, তবে কবে বাংলার মাটি ছোঁবে ফণী

শুক্রবার নয়, ৪ মে শনিবার ভোরে ঘূর্ণিঝড় ফণী পশ্চিমবঙ্গে আঘাত হানতে চলেছে। সারাদিন রাজ্যে দাপিয়ে বেরানোর পর বিকেলের দিকেতা বাংলাদেশে ঢুকে পড়বে।

শুক্রবার নয়, ৪ মে শনিবার ভোরে ঘূর্ণিঝড় ফণী পশ্চিমবঙ্গে আঘাত হানতে চলেছে। সারাদিন রাজ্যে দাপিয়ে বেরানোর পর বিকেলের দিকে তা বাংলাদেশে ঢুকে পড়বে। আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ৩ মে শুক্রবার হাওয়ার বেগ বেড়ে হতে পারে ৬০ থেকে ৭০ কিমি প্রতি ঘন্টা। আর ৪ মে, শনিবার সকাল থেকে ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ৯০ থেকে ১০০ কিমি। ঝড়ের বেগ পৌঁছে যেতে পারে ঘণ্টায় ১১৫ কিমি পর্যন্ত।

শুক্রবার নয়, তবে কবে বাংলার মাটি ছোঁবে ফণী

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, তাঁরা শুনেছেন ঘূর্ণিঝড় বাংলার দিকে আসছে। যা কলকাতাতেও আসবে। সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন তিনি।

শনিবার থেকে বৃষ্টি রাজ্যের মধ্যবর্তী অংশ কৃষ্ণনগর, বীরভূম, মুর্শিদাবাদ এবং মালদাতেও ছড়িয়ে পড়বে। আবহাওয়া দফতরের তরফে থেকে জানানো হয়েছে, ভারী বৃষ্টি হবে। কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

রবিবার ঘূর্ণিঝড় ফণী শক্তিক্ষয় করে বাংলাদেশের দিকে এগিয়ে যাবে বলে মনে করছে আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+