‘দয়া’র ঝটকা বাংলাকেও, ওড়িশা উপকূলমুখী ঘূর্ণিঝড়ের দাপটে দিঘায় জলোচ্ছ্বাস, জারি সতর্কতা
আন্দামান সাগরে সোমবারই তৈরি হয়েছিল ঘোরতর নিম্নচাপ। তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে আছড়ে পড়বে বঙ্গোপসাগরের পশ্চিম উপকূলে, এই পূর্বাভাসও ছিল।
আন্দামান সাগরে সোমবারই তৈরি হয়েছিল ঘোরতর নিম্নচাপ। তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে আছড়ে পড়বে বঙ্গোপসাগরের পশ্চিম উপকূলে, এই পূর্বাভাসও ছিল। ঘূর্ণিঝড় 'দয়া' নাম নিয়ে শুক্রবার সকালে ওড়িশা উপকূল দিয়ে প্রবল বেগে ধেয়ে যায়। সেই সময় ঝটকা দিয়ে যায় বাংলাকেও। তার জের এদিন সকাল থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে।

বঙ্গোপসাগরের ওড়িশা উপকূল ধরে গত ছ-ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার বেগে ধেয়ে গিয়েছে 'দয়া'। তার জেরে শুধু বৃষ্টিই নয়, দিঘার সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে। পর্যটকদের উদ্দেশ্যে জারি করা হয়েছে সতর্কতা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 'দয়া' গভীর নিম্মচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বঙ্গোপসাগর দিয়েই ধেয়ে যাচ্ছে পশ্চিম-উত্তরের দিকে।
আগামী ১২ ঘণ্টায় শক্তি বাড়িয়ে ওড়িশা থেকে অন্ধ্রপ্রদেশের দিকে ধেয়ে যাচ্ছে 'দয়া'। তার জেরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন রয়েছে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে, বইছে ঝড়, তেমনই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টিপাত চলছে। হাওয়া বইছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও দুই বর্ধমানে অবিরাম বর্ষণ হয়েই চলেছে।
ঘূর্ণিঝড় 'দয়া'র বঙ্গোপসাগরে অবস্থানের পর থেকেই আকাশের মুখভার। বাংলায় দু-এক পশলা করে বৃষ্টি চলছে। বুধ-বৃহস্পতিবার থেকেই রেশ চলছে। আর শুক্রবার সকাল থেকেই তা প্রবল অআকার নেয়। সঙ্গে হাওয়ার দাপটও ছিল। ২৫ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বয়েছে। এই হাওয়ার দাপটে দিঘার সমুদ্র উত্তাল। জলোচ্ছ্বাস দেখতে দিঘায় ভিড় জমিয়েছেন পর্যটকরা। পর্যটকদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদেরও সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।












Click it and Unblock the Notifications