Cyclone Dana: আর ৪৮ ঘণ্টার অপেক্ষা, ঘূর্ণিঝড় 'দানা'র দাপটে কোন জেলায় কত কিলোমিটার বেগে ঝড় বইবে জানেন?

তীব্র গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা(Cyclone Dana)। ল্যান্ডফলের সময় তার গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার হতে পারে। এই বিধ্বসী গতির ঝড় তাণ্ডব চালাবে উপকূলে। কিন্তু তার আগে এবং পড়ে যে প্রভাব পড়বে সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আগামীকাল থেকেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টি শুরু হয়ে যাবে।

সাগরদ্বীপ থেকে ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় দানা। আজ রাতের মধ্যে নিম্নচাপ শক্তিবাড়িয়ে আগামীকাল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সেকারণে নিম্নচাপের প্রভাব ক্রমশ বাড়বে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে একাধিক জেলায়।

cyclone dana

দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, কলকাতা, হুগলি এবং হাওড়া জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পূর্বমেদিনীপুরের দিঘা-মন্দারমনি-শঙ্করপরে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত ঝড় বইবে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। ২৪ তারিখ থেকে ২৫ তারিখ সকাল পর্যন্ত ঝড়ের দাপট থাকবে।

ঝাড়গ্রাম, পশ্চিমমেদিনীপুর জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এই জেলাগুলিতে ঘণ্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার বেগে বইবে ঝড়। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ২৫ অক্টোবর পর্যন্ত। সেই সঙ্গে সুন্দরবনের উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

শুধু উপকূলবর্তী জেলা নয় বাঁকুড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। আগামীকাল থেকে আবহাওয়া বদলাতে শুরু করবে আগামীকাল থেকেই। সেকারণে আগে থেকেই সতর্ক করা হয়েছে সেখানকার বাসিন্দাদেরও।

যুদ্ধকালীন তৎপরতায় খালি করা হচ্ছে গোটা এলাকা। পুরীতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পুরী এবং সাগরদ্বীপের মাঝে ধামরাবন্দর এলাকায় ল্যান্ড ফল করতে পারে ঘূর্ণিঝড় দানা এমনই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। পুরী এবং দিঘা থেকে পর্যটকদের সরে যেতে বলা হয়েছে। ওড়িশার ১৪টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সেই সব জেলাগুলিতে ৩ দিনের স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। প্রশাসনিক আধিকারীকদের সব ছুটি বাতিল করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+