cyclone Dana : ল্যান্ডফলের পর কোন দিকে বাঁক নেবে ঘূর্ণিঝড় দানা?

আর কয়েক ঘণ্টা পরেই শক্তিশালী ঘূর্ণিঝড় দানা (cyclone Dana) স্থলভাগে আঘাত করবে। ল্যান্ডফল হবে ওড়িশার ভিতরকণিকার কাছাকাছি কোনও জায়গায়। ইতিমধ্যেই উপকূলীয় এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।

ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকা এই মুহূর্তে দুর্যোগের প্রমাদ গুনছে। কিন্তু এরপর গতিপ্রকৃতি কী হবে ঘূর্ণিঝড় দানার? ল্যান্ডফলের পরে তার শক্তি কি কমবে? না কি নতুন কোনও দিকে বাঁক নেবে সে? সেই প্রশ্ন চর্চায় এসেছে। সেই সম্পর্কে বড় আপডেট দিয়েছে হাওয়া অফিস। ভুবনেশ্বরের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের পরিচালক মনোরমা মোহান্তি এই বার্তা দিয়েছেন।

rain

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় পশ্চিম ও পশ্চিম - দক্ষিণ দিকে ফের সামান্য বাঁক নেবে। আবহাওয়া দফতর সূত্রে এই কথা জানা গিয়েছে। তবে ঝড়ের গতি একই থাকবে। এই কথাও বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি পারাদ্বীপের প্রায় ২৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে। ধামরা থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। সাগর দ্বীপের থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে রয়েছে।

শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর দানা আরও অনেকটাই এগিয়ে এসেছে স্থলভাগের দিকে৷ তার গতিবেগ ঘণ্টায় ১২ কিলোমিটার। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

মোহান্তি ভারি বৃষ্টিপাতের বিষয়েও সতর্ক করেছেন। ভুবনেশ্বরে ভারি বৃষ্টি হবে। ময়ূরভঞ্জ, বালাসোর, ভদ্রক, কেন্দ্রপাড়া, জগৎসিংহপুর এবং জাজপুরের মতো জেলাগুলিতেও লাল সতর্কতা জারি করা হয়েছে। কটক জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হবে।

মনোরমা মোহান্তির মতে, ঘূর্ণিঝড় দানা ল্যান্ডফলের পরে পশ্চিম দিকে পুনরায় বাঁক নিতে পারে। ২৬ অক্টোবরও বৃষ্টি হবে। দক্ষিণ ওড়িশায় এর প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+