Cyclone Dana: মঙ্গলবার থেকে সাইক্লোন দানা'র প্রভাব? বদলে যাবে আবহাওয়া! কতটা বিধ্বংসী হবে এই ঝড়?

Cyclone Dana: সামনেই আলোর উৎসব কালীপুজো। আর তার আগেই ফের একবার বাংলায় ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। যার প্রভাব আজ সোমবার থেকে পড়তে শুরু করবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমান আরও বাড়বে। এমনকি সমুদ্র উত্তাল থাকবে।

ফলে এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। এমনকি যারা মাছ ধরতে সমুদ্রে রয়েছে তাঁদেরও দ্রুত নিরাপদে সরে আসার কথা বলা হয়েছে (Cyclone Dana) । গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে আলিপুর হাওয়া অফিস। এমনকি জেলা প্রশাসনের তরফেও নজর রাখা হচ্ছে।

Cyclone Dana

Cyclone Dana: বাংলার অভিমুখেই সাইক্লোন দানা?

ধেয়ে আসছে 'ডানা'। আগামী ২৩ অক্টোবর এটি সাইক্লোনের রূপ নেবে। এই ঝড়ের (Cyclone Dana) অভিমুখ এখনও পর্যন্ত যা তাতে বাংলা এবং ওডিশা উপকুলে 'ডানা' আছড়ে পড়তে পারে। ১২০ কিমি/ঘণ্টা ঝড়ের গতিবেগ হতে পারে। আর এরপরেই সতর্ক প্রশাসন। আজ সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বিক্ষিপ্ত ভাবে কলকাতা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। তবে মঙ্গলবার থেকেই আবহাওয়ায় বড় বদল দেখা যেতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

Cyclone Dana: বৃষ্টির পরিমান বাড়বে

মঙ্গলবার থেকেই সাইক্লোন 'দানা'র (Cyclone Dana) প্রভাব শুরু হয়ে যাবে বাংলায়! অন্তত এমনটাই ইঙ্গিত হাওয়া অফিসের। সেই মতো দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হবে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতেও। তবে বুধবার থেকে বৃষ্টির পরিমান আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। বিশেষ করে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়াও উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়ের ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে বলে জানানো হয়েছে।

Cyclone Dana: সতর্ক প্রশাসন

সাইক্লোন 'দানা'র (Cyclone Dana) অভিমুখের দিকে কড়া নজর রাখা হচ্ছে প্রশাসনের তরফে। ইতিমধ্যে মুখ্যসচিব মনোজ পান্থের নেতৃত্বে একটি বৈঠক হয়েছে। যেখানে ঝড় নিয়ে জেলা প্রশাসনকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। এমনকি সমস্ত দফতরকে তৈরি থাকার কথা বলা হয়েছে। আর এরপরেই সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ, নামখানা, সাগর, গোবর্ধনপুর থানার তরফে মৎস্যজীবীদের সতর্ক করে মাইকে প্রচার শুরু হয়েছে। এমনকি বিভিন্ন জায়গায় ত্রাণ মজুত রাখা হচ্ছে বলেও জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+