Cyclone Dana: রাত ৮টার পর থেকে বন্ধ থাকবে সমস্ত লোকাল! শিয়ালদহে যাওয়ার আগে রইল BIG UPDATE

Cyclone Dana: ধেয়ে আসছে সাইক্লোন 'দানা'! ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিমি বেগে আছড়ে পড়তে পারে এই ঝড়। আজ বুধবার থেকে সাইক্লোনের প্রভাব পড়তে শুরু করেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হচ্ছে উপকূলবর্তী এলাকাগুলিতেও। তবে সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টি আরও বাড়বে বলে জানানো হয়েছে।

এমনকি বৃহস্পতিবার থেকে পরিস্থিতি আরও জটিল হবে বলে ইতিমধ্যে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। বিশেষ করে ২৪ অক্টোবর দুপুরের পর থেকে ঝড়ের তাণ্ডব (Cyclone Dana) আরও বাড়বে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। এই অবস্থায় সমস্ত লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল পূর্ব রেলের তরফে।

Cyclone Dana

Cyclone Dana: ছাড়বে না ট্রেন

রাত ৮টা থেকে শিয়ালদহ থেকে ছাড়বে না কোনও লোকাল ট্রেন (Local Train)। বিপদের আশঙ্কাতে সমস্ত শাখাতেই কোনও লোকাল ট্রেন চলবে না বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

শুধু শিয়ালদহ স্টেশন থেকেই নয়, হাসনাবাদ এবং নামখানা থেকেও কোনও লোকাল ছাড়বে না বলে জানানো হয়েছে। জানা যাচ্ছে, সন্ধ্যা ৭টার পর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলেও জানিয়ে দিয়েছে রেল। ফলে ঝড়ের রাতে অর্থাৎ বৃহস্পতিবার শেষ ট্রেন শিয়ালদহ থেকে রাত আট'তেই ছাড়বে। এরপর সম্পূর্ণ 'শাটডাউন' থাকবে রেল পরিষেবা। ফলে চূড়ান্ত সমস্যার মধ্যে পড়তে পারে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা। বিশেষ করে যাদের দূরে বাড়ি তাঁদের ৮টার মধ্যেই ট্রেন ধরতে হবে।

Cyclone Dana: কিন্তু কেন এই সিদ্ধান্ত?

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, যাত্রী সুরক্ষা সবার আগে। আর সে কথা ভেবেই এহেন সিদ্ধান্ত। শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত এই সিদ্ধান্ত বজায় থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে পুরীগামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে রেলের তরফে। রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ বুধবার, ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর শুক্রবার পর্যন্ত মোট ১৭৮টি ট্রেন বাতিলের ঘোষণা করল ইস্ট কোস্ট রেলওয়ে। ৮৫টি আপ ও ৯৩টি ডাউন ট্রেন বাতিল করা হয়েছে।

ঘূর্ণিঝড় দানার কারণে হাওড়া, শালিমার ও খড়গপুর থেকে একাধিক ট্রেন বাতিল (Train Cancelled due to Dana Cyclone) করা হয়েছে। বাতিল ট্রেনের তালিকায় আছে দক্ষিণ ভারত ও দক্ষিণ-পূর্ব ভারতগামী ট্রেনও। রেল জানাচ্ছে, পুরী থেকে ফেরার ট্রেনগুলিতে চাপ রয়েছে যাত্রীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+