Cyclone Dana West Bengal: পারাদ্বীপ থেকে ৭০ কিলোমিটার দূরে সাইক্লোন 'দানা', 'অন্ধকারে' ডুবল দিঘা
Cyclone Dana West Bengal: পারাদ্বীপ থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে সাইক্লোন দানা। সেখানে ক্রমশ ধেয়ে আসছে এই ঝড়। ধামারা থেকে দূরত্ব ৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক। অন্যদিকে সাগরদ্বীপ থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে এই ঘুর্ণিঝড় দানা।
ইতিমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে দিঘা সহ বাংলার উপকূলে। প্রবল গতিতে বইছে ঝড়। অন্ধকার করে দেওয়া হয়েছে গোটা সমুদ্রতট। আছড়ে পড়ছে একের পর এক বিশাল ঢেউ। একেবারে গার্ডওয়াল টপকে আসছে জল (Cyclone Dana West Bengal) ।

হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকালের মধ্যে এই ল্যান্ডফল হবে (Cyclone Dana West Bengal) । ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে ১২০ কিমি প্রতি ঘন্টায় হবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। ল্যান্ডফলের স্থান ওডিশার ভিতরকনিকা ও ধামারা'তে হবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। আর এর প্রভাবে পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত ব্যাপক ঝড় বইবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, পারাদ্বীপ এবং গোপালপুর রাডারের আওতায় চলে এসেছে ঘূর্ণিঝড় 'দানা' (Cyclone Dana West Bengal)। সেখান থেকে ঝড়ের গতিবিধি পরিমাপ এবং পর্যালোচনা করা হচ্ছে। অন্যদিকে বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নেই থেকে গিয়েছেন। ইতিমধ্যে নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে থেকেই পশ্চিমবঙ্গের উপকূলে ঘূর্ণিঝড় পরিস্থিতি পর্যালোচনা করছেন প্রশাসনিক প্রধান। রয়েছেন সমস্ত দফতরের আধিকারিকরা।
অন্যদিকে কলকাতা পুরসভার তরফেও একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে (Cyclone Dana West Bengal)। সেখানে বসে গোটা কলকাতার উপর কড়া নজর রাখা হচ্ছে। যা খবর, কলকাতার পুরসভার মেয়র ফিরহাদ হাকিম তিনি নিজে সারারাত সেখানে থাকবেন। পাশাপাশি কলকাতা পুলিশ এবং বিদ্যুৎ দফতরও আলাদা ভাবে কন্ট্রোল রুম খুলেছে।
বলে রাখা প্রয়োজন,শুধু উপকূল এলাকায় নয়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি সর্বোচ্চ ঘণ্টায় ৯০ কিমি বেগেও ঝড় বইতে পারে বলে কার্যত আশঙ্কা হাওয়া অফিসের। কলকাতা এবং শহরতলির আকাশ সকাল থেকেই একেবারে কালো মেঘে ঢাকা ছিল।
মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি (Cyclone Dana West Bengal Effect) হচ্ছে। তবে রাতে আরও বদল ঘটবে আবহাওয়ার। এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে কলকাতা হাওড়া হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।












Click it and Unblock the Notifications