Cyclone Dana: কালীপুজোর আগে 'ডানা'-র ঝাপটায় লন্ডভন্ড হবে শহর, কবে থেকে বাড়বে দুর্যোগ জেনে নিন
ফেরে শিয়রে ঘূর্ণিঝড়। এবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ডানা। যার নিশানায় রয়েছে ভারত, বাংলাদেশ এবং মায়ানমার। এই তিন দেশেই ডানার ঝাপটা লাগবে বলে আশঙ্কার কথা প্রকাশ করেছে আবহাওয়া দফতর। ২৩ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়টি রূপ পেতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের আগের পরিস্থিতি তৈরি হতে শুরু করে দিয়েছে বঙ্গোপসাগরে। তার জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ হয়েই চলেছে। সময়ের সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ধীরে ধীরে রূপ পেতে শুরু করেছে। সেটা ২১ তারিখ থেকে শক্তি বাড়াতে শুরু করে দিয়েছে।

ইতিমধ্যেই আবহাওয়া দফতর ধূর্ণিঝ়ড়ের গতি প্রকৃতি নিয়ে সতর্কতা জারি করেছে মৌসম ভবন। সোমবার থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়ে দিয়েছে মৌসম ভবন। দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতে ইতিমধ্যেই বৃষ্টির দাপট দেখেন।
চেন্নাই এবং বেঙ্গালুরুতে বৃষ্টির দাপট বেড়েছে। তিরুঅনন্তুপূরমেও পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। একাধিক জায়গায় জল দাঁড়িয়ে গিয়েছে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশায় বর্ষণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ঝড়বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
২৩ অক্টোবর থেকে ঘূর্ণিঝড়ের দাপট বাড়বে বলে সতর্কতা জারি করা হয়েছে। ২৩ অক্টোবরই স্পষ্ট হবে কোন দিকে আছড়ে পড়বে ঘূর্ণিঝ়ড় ডানা। তবে তার জেরে দীপাবলির আনন্দ মাটি হতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা।












Click it and Unblock the Notifications