Cyclone Dana: অক্টোবরের শেষেও পিছু ছাড়ল না বৃষ্টি, ঘূর্ণিঝড় দানার প্রভাবে গোটা বাংলা

পশ্চিমবঙ্গের উপরেও যথেষ্ট প্রভাব ফেলবে শক্তিশালী ঘূর্ণিঝড় দানা ( cyclone Dana)। মূলত এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই বৃষ্টিবহুল অক্টোবরের শেষ দিক। তথ্য বলছে, গোটা সপ্তাহ ধরেই বাংলায় বৃষ্টি দেখতে পাওয়া গেল ঘূর্ণিঝড় দানার প্রভাবে। আগামী ২৬ তারিখ পর্যন্ত বাংলায় বৃষ্টি হবে। এমনই তথ্য দিচ্ছে হাওয়া অফিস।

গত কাল বুধবার থেকেই আবহাওয়ার দ্রুত বদল হতে থাকে। বেলা বাড়তেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি শুরু হয়ে যায়। পাশাপাশি ছিল দমকা হাওয়া। বহু জায়গাতেই কয়েক ফসলা ভারি বৃষ্টি হয়েছে।

Cyclone Dana

আজ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে রাঢ় বাংলার জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে। ঝোড়ো হাওয়ার ব্যাপক প্রভাব দেখতে পাওয়া গিয়েছে। উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি চলছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় অতি ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে পূর্ব মেদিনীপুরে প্রচুর বৃষ্টির সম্ভাবনা থাকছে।

হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা জেলাতেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনাও থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলছে৷ বৃহস্পতিবার এবং শুক্রবার লাল সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এই সব জেলায় ভারি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতেও ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি৷ উত্তর ২৪ পরগনা জেলায়। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম জেলাতেও বৃষ্টি হবে৷ ওই সব জেলায় লাল সতর্কতা জারি করা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে আগামী কাল। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে দার্জিলিং, কালিম্পং জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আগামী ২৬ অক্টোবরও গোটা বাংলাজুড়ে বৃষ্টি হবে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় হলুদ সতর্কতা জারি করা রয়েছে। এছাড়া আর অন্য কোনও জেলায় ভারি বৃষ্টির সতর্কবার্তা নেই। রবিবার থেকে কি হাওয়ার বদল হবে? সেই বিষয়ে এখনও বার্তা পাওয়া যায়নি হাওয়া অফিসের থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+