Cyclone Dana: ল্যান্ডফল শেষ, যতটা আশঙ্কা করা হয়েছিল তা হল না, বড় দুর্যোগের হাত থেকে বাঁচল বাংলা
তিনি এলেন তুমুল গতিতে। কিন্তু এড়িয়ে গেলেন বাংলা। সব কোপ গিয়ে পড়ল ওড়িশার উপরে। এদিকে ডানার আতঙ্কে রাতভর বুক কেঁপেছে বাংলার। রাত জেগেছেন প্রশাসনিক কর্মকর্তারা। ডানা কিন্তু চোখ রেখেছিলেন ওড়িশার দিকেই। তার সব আক্রোশের কেন্দ্রে ছিল ওড়িশাই।
দুরু দুরু বক্ষে প্রমাদ গুণছিল বাংলা। শেষ পর্যন্ত যেন ধরে প্রাণ ফিরে পেল রাজ্যের বাসিন্দারা। সেই ভয়ঙ্কর রূপের দর্শন পেলেন না বাংলার বাসিন্দারা। পাশ কাটিয়েই এক প্রকার বেরিয়ে গেল ডানা। তবে ঝাপটা যে লাগেনি তা নায়। ঘূর্ণিঝড় ডানার সেই দাপট না দেখলেও বৃষ্টি চলছে বঙ্গে।

প্রস্তুতি নিযে রেখেছিল বাংলা। ট্রেন-উড়ান সব বন্ধ করা হয়েছিল। ১১০ থেকে ১২০ কিলোমিটার গতিতে ল্যান্ডফলের পূর্বাভাস দেওয়া হয়েছিল। তার জন্য সাগরদ্বীপ থেকে ওড়িশার ভিতরকণিকা পর্যন্ত সকলেই সন্ত্রস্ত অবস্থায় ছিলেন। সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে প্রায় আড়াই লক্ষ মানুষকে নিরাপদ আশ্রযে সরিযে নিয়ে যাওয়া হয়েছিল।
কিন্তু সেই বড় বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে বাংলা। যে ভয়ঙ্কর পরিণতির আশঙ্কা করা হয়েছিল সেটা আর হয়নি। দিঘা, মন্দারমণি, শঙ্করপুরে সমুদ্র উত্তাল হয়েছে ঠিকই কিন্তু প্লাবনের পরিস্থিতি তেমনভাবে তৈরি হয়নি। ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
গতকাল মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ল্যান্ডফল হয়েছে ঘূর্ণিঝড় ডানার। শক্তি হারিয়ে এখন সেটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে ওড়িশার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বর্ষণ হচ্ছে। ১৬টি জেলায় হড়পা বানের সতর্কতা জারি করা হয়েছে। তবে কোনও প্রাণহানির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি কোথাও এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পরিস্থিতি এখনও তেমন খারাপ হয়নি যতটা আশঙ্কা করা হয়েছিল। বাংলাতেও তেমন দাপট দেখায়নি ঘূর্ণিঝড় ডানা। পরিস্থিতি এখনও আয়ত্বের মধ্যে রয়েছে। দিঘা, মন্দারমনি, শঙ্করপুরে সমুদ্র উত্তাল হয়ে উঠলেও যেমনটা আশঙ্কা করা হয়েছিল তেমনটা ঘটেনি। ল্যান্ডফলের পরে অনেকটাই শক্তি হারিয়ে ফেলেছে দানা।
বাংলায় তেমন প্রভাব পড়ল না দানার। তবে নাগাড়ে বর্ষণে বেশ কিছু জায়গায়। সেকারণে যে সময় পর্যন্ত ট্রেন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার আগেই শুরু হয়ে গিয়েছে শিয়ালদহ শাখার ট্রেন চলাচল । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা আবহাওয়ার উন্নতি হবে কলকাতায় এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। কাজেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করে দিয়েছে। যেমনটা আশা করা গিয়েছিল তেমনটা হল না।












Click it and Unblock the Notifications