Cyclone Dana: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা, হাওড়া-শালিমার থেকে বাতিল একগুচ্ছ ট্রেন; জেনে নিন তালিকা
Cyclone Dana: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। বুধবার রাতেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে (Severe Cyclonic Storm)পরিণত হবে দানা। ঘূর্ণিঝড় দানার কারণে প্রভাব ট্রেন চলাচলেও। ২৩ অক্টোবর বুধবার থেকে ২৫ অক্টোবর শুক্রবার পর্যন্ত মোট ১৭৮টি ট্রেন বাতিলের ঘোষণা করল ইস্ট কোস্ট রেলওয়ে। ৮৫টি আপ ও ৯৩টি ডাউন ট্রেন বাতিল করা হয়েছে।
ঘূর্ণিঝড় দানার কারণে হাওড়া, শালিমার ও খড়গপুর থেকে দক্ষিণ ভারত ও দক্ষিণ-পূর্ব ভারতগামী একাধিক ট্রেন বাতিল (Train Cancelled due to Dana Cyclone) করা হয়েছে। বাতিল হওয়া আপ ট্রেনগুলির মধ্যে রয়েছে:

- ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস
- ১২৮২১ শালিমার-পুরী এক্সপ্রেস
- ২২৬০৩ খড়গপুর-বিল্লুপুরম এক্সপ্রেস
- ১২০৭৩ হাওড়া-ভূবনেশ্বর এক্সপ্রেস
- ১৮০৪৫ শালিমার- হায়দ্রাবাদ এক্সপ্রেস
- ১২২৭৭ হাওড়া-পুরী এক্সপ্রেস
- ২২৮৫১ সাঁতরাগাছি-ম্যাঙ্গালোর এক্সপ্রেস
- ১২৮৪১ শালিমার- চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস
- ১২৬৬৩ হাওড়া-তিরুচিরাপল্লি এক্সপ্রেস
- ১২৮৩৭ হাওড়া-বেঙ্গালুরু এক্সপ্রেস
- ১২৮৩৯ হাওড়া-চেন্নাই সেন্ট্রাল
- ০৬০৯০ সাঁতরাগাছি-চেন্নাই সেন্ট্রাল
- ০৩১০১ কলকাতা-পুরী এক্সপ্রেস
এছাড়াও শালিমার থেকে পুরীগামী একাধিক ট্রেন, নিউদিল্লি-ভূবনেশ্বর রাজধানী, হাওড়া-পুরী,খড়গপুর-পুরী, খড়গপুর-জাজপুর কেওনঝড়, রাউরকেল্লা-পুরী, ভদ্রক প্যাসেঞ্জার, হাতিয়া-পুরী, কটক-পুরী প্যাসেঞ্জার সহ একাধিক ট্রেন রয়েছে বাতিলের তালিকায়।
ডাউন ট্রেনগুলির মধ্যে রয়েছে ১২৮৪০ চেন্নাই-হাওড়া মেল, ১২৮৬৮ পুদুচেরি হাওড়া এক্সপ্রেস,২২৮২৬ চেন্নাই সেন্ট্রাল- শালিমার এক্সপ্রেস, ২২৮৭৪ বিশাখাপত্তনম-দীঘা এক্সপ্রেস, ১৮০৪৬ হায়দরাবাদ-হাওড়া এক্সপ্রেস সহ ভূবনেশ্বরগামী একাধিক ট্রেন। উত্তর ও উত্তর পূর্ব ভারত থেকে দক্ষিণের ট্রেনগুলির মধ্যেও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
পুরী ও সাগরদ্বীপের মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা (Cyclone Dana Landfall) দানার। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১১০ থেকে ১২০ কিলোমিটার। বঙ্গোপসাগরে মঙ্গলবার রাতেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে। বুধবার গভীর নিম্নচাপ থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে দানা।
দানার প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, দুই মেদিনীপুরে। কমলা সতর্কতা জারি করা হয়েছে জেলাগুলিতে। দুই মেদিনীপুর এও ঝাড়গ্রামে ঝড়ের গতি ৫০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা ও দক্ষিণবঙ্গের বাকি জেলায় ৪০ থেকে ৮০ কিমি প্রতি ঘণ্টা সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘূর্ণিঝড়ের।












Click it and Unblock the Notifications