আজও ৮০-৯০ কিমি বেগে ঝড় চলবে দিঘায়, সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
ল্যান্ডফল শেষ করেছে ঘূর্ণিঝড় দানা ( cyclone Dana)। ওড়িশার উপকূল কার্যত বিপর্যস্ত। বঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূল এলাকাও ভয়াবহ অবস্থায়। সেখানেও তাণ্ডব চালিয়েছে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। শুক্রবারও বিপদ কাটেনি। দিনভর ঝড় ও অতি ভারী বৃষ্টি চলবে। এমনই জানালো আলিপুর আবহাওয়া দফতর।
শুক্রবার সকালেই আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে। গতকাল মধ্যরাত থেকেই দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সহ বিস্তীর্ণ সমুদ্র উপকূল এলাকায় তাণ্ডব চলেছে। আজ সকাল থেকে নাগাড়ে বৃষ্টি চলছে। উত্তাল হয়ে রয়েছে সমুদ্র। হাওয়া অফিস জানাচ্ছে, পূর্ব মেদিনীপুর জেলার উপকূল এলাকায় পরিস্থিতি আজও ভয়াবহ থাকবে।

৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে বইবে ঝড়। কখনও সেই ঝড়ের গতিবেগ ঘন্টায় ১০০ কিলোমিটার ছুঁয়ে যেতে পারে। অর্থাৎ কোনও রকম ভাবেই সাধারণ নিত্য জীবনযাত্রায় আজ ফেরা সম্ভব নয়। সেই পরিস্থিতিও নেই। শুধু তাই নয়, ভারি থেকে অতি ভারি বৃষ্টি চলছে পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকায়। মাঝেমধ্যে তার থেকেও প্রবল ভারি বৃষ্টির সম্ভাবনার কথা এ দিন জানানো হল।
গোটা উপকূল এলাকা শুনশান হয়ে রয়েছে। সাধারণ মানুষজন বাড়িতেই রয়েছেন। নীচু জায়গা থেকে সাধারণ মানুষদের উদ্ধার করে আগেই ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল। প্রশাসনের তরফ থেকে পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে। তাদের খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে।
উপকূল এলাকায় কতটা ক্ষয়ক্ষতি হল? সেই সম্পর্কে পরিষ্কার চিত্র এখনও পাওয়া যায়নি। তাজপুর, মন্দারমণি এলাকার নীচু জায়গা প্লাবিত হয়েছে সমুদ্রের জলে। এই কথা প্রাথমিক ভাবে জানা গিয়েছে। সমুদ্র শুক্রবার উত্তাল হয়ে রয়েছে। তবে সময়ের সঙ্গে বিকেলের পর সমুদ্র শান্ত হবে বলে খবর। বহু জায়গায় ছোট বড় গাছ উপড়ে পড়েছে। বৃষ্টি বন্ধ না হলে কোনও ভাবেই পরিস্থিতি বোঝা সম্ভব নয়। এমনই বার্তা দিচ্ছে প্রশাসন।
উপকূল এলাকা জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করা রয়েছে। পর্যটকশূন্য দিঘা, মন্দারমণি এলাকা। রাস্তাঘাটেও জনমানস নেই। বাস, ট্রেন সম্পূর্ণ বন্ধ ওই এলাকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকার খোঁজখবর নিচ্ছেন। আম্ফান, যশের আতঙ্ক গতকাল তাড়া করেছে একটা সময়। এবার কতটা বিপর্যয় মুখে পড়ে দিঘা উপকূল? সেই প্রশ্ন থাকছেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications