ঘূর্ণিঝড় বাসা বাঁধছে বঙ্গোপসাগরে! পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনা

মে মাস মানেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। এর আগে বহু ঝড় মে মাসে আঘাত হেনেছে পশ্চিমবঙ্গ উপকূলে। পাশপাশি ওড়িশা ও বাংলাদেশের উপকূলেও আছড়ে পড়েছে অনেক ঝড়। আয়লা-আম্ফানের স্মৃতি এখনও টাটকা, তেমনই ফণী ও ইয়াসের ধাক্কাও কম আসেনি।

এবারও মে মাস পড়তেই ঘূর্ণিঝড়ের আতঙ্ক তাড়া করেছে বাংলাকে। বঙ্গোপসাগরে বাসা বাঁধার সম্ভাবনা প্রবল ঘূর্ণিঝড়ের। প্রাথমিকভাবে আবহাওয়ার পূর্বাভাসে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের যে অংশ বাসা বাঁধবে, সেখান থেকে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনা প্রবল।

Cyclone
Photo Credit: ছবি সৌ:পিটিআই

বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়ার সংস্থা ও বেসরকারি আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী মে মাসের দ্বিতীয় সপ্তাহের বঙ্গোপসাগরে বাসা বাঁধতে পারে ঘূর্ণিঝড়। আর সাম্প্রতিক ইতিহাস বলছে, এই মে মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বাসা বাঁধলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা থাকে।

তবে সরকারিভাবে কোনো পূর্বাভাস এখনও মেলেনি। ভারতের কেন্রীঘূয় আবহাওয়া দফতর বা আলিপুর আবহাওয়া দফতর এই সংক্রান্ত কোনো সম্ভাবনার কথা এখনও ব্যক্ত করেনি। এই সম্ভাবনার কথা জানিয়েছে কয়েকটি ভিনদেশি আবহাওয়া সংস্থা ও কিছু বেসরকারি আবহাওয়া সংস্থা।

আবহবিদরা জানিয়েছেন, আরও কিছুদিন না গেলে এই ঝড়ের ব্যাপারে কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। এই সময়ে বঙ্গোপসাগরে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়। তা উপযুক্ত পরিবেশ পেয়ে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকে। আবহাওয়াবিদরা সে ব্যাপারে এখনই মুখ খুলতে নারাজ।

Cyclone
Photo Credit: ছবি সৌ:পিটিআই

বেসরাকরি সংস্থার পূর্বাভাস অনুযায়ী মে মাসের দ্বিতীয় সপ্তাহের বিষুব রেখার কাছে সুমাত্রা সাগর বা আন্দামান সাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। তা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বঙ্গোপসাগরে তার উপযুক্ত পরিবেশ রয়েছে। এবং তা ক্রমে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসহ হওয়ার সম্ভাবনা।

সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ও ওড়িশা উপকূলেও তা আছড়ে পড়তে পারে। এর আগে বহু ক্ষেত্রে মে মাসে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ বা ওড়িশা উপকূলে হানা দিয়েছে ঝড়। আম্ফানের মতো এমন নজির আরও রয়েছে। আবারও সেই সম্ভাবনা প্রবল।

মে মাসের পর থেকেই বঙ্গোপসাগরের পরিবেশ আমূল বদলে যাবে। তা ঘূর্ণিঝড় তৈরির অনুকূল হবে বলেই মনে করছেন আবহবিদরা। আন্দামান সাগরে ঝড় তৈরি হলে তা সাধারণত বঙ্গোপসাগরের দিকেই ধেয়ে আসে। এক্ষেত্রেও তার অন্যথা হবে না।

আর মে মাসে তো বাংলায় ঝড়ের অভিজ্ঞতা মদুর নয়। সাম্প্রতিক অতীতে যতবার মে মাসে ঝড় তৈরি হয়েছে, ততবারই প্রবলভাবে আঘাত নেমে এসেছে বাংলার উপকূলে। আম্ফানের স্মৃতি এখনও টাটকা। সাম্প্রতিক অতীতে সবথেকে শক্তিশালী ঝড় এটা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন ঝড়ের নাম হবে মোচা। এই নাম দিয়েছে ইয়েমেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+