ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'বুলবুল'! ফের বিগড়ে যেতে পারে আবহাওয়া
উপকূলে ঘূর্ণিঝড় কিয়ারের পর এবার বুলবুল কড়া নাড়ছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
উপকূলে ঘূর্ণিঝড় কিয়ারের পর এবার বুলবুল দরজায় কড়া নাড়ছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এবার আর পশ্চিম উপকূলে নয়। আন্দামান সাগর হয়ে মায়ানমার উপকূলে আছড়ে পড়তে পারে বুলবুল। যার জেরে নভেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ ফের বিগড়ে যেতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া। হাল্লা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

ফিলিপিন্স উপকূলে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ফিলিপিন্স উপকূলে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। যেটি ২ থেকে ৩ নভেম্বর নাগাদ থাইল্যান্ড হয়ে মিয়ানমার উপকূলে আছড়ে পড়বে বলে মনে করছে আবহাওয়া দফতর।

আঘাত হানতে পারে ভারতের উপকূলে
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুলবুল মিয়ানমার উপকূলে আঘাত হানার পর নভেম্বরের প্রথম সপ্তাহের শেষ নাগাদ ভারতের উপকূলে আঘাত হানতে পারে। এটি হবে এবছরে বঙ্গোপসাগরে প্রথম ঘূর্ণিঝড়।

আপাতত বিপদমুক্ত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ
আবহাওয়া দফতরের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ঘূর্ণিঝড়ের সেরকম একটা প্রভাব দুই বাংলার ওপর পড়বে না। তবে কিছুটা বৃষ্টিপাত হতে পারে।

আপাতত আকাশ পরিষ্কার থাকবে
রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ ছিল পরিষ্কার। আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।












Click it and Unblock the Notifications