Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Biparjoy: আরব সাগরের বুক চিরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয়! ঝড়ের গতিবিধি কবে কোথায়

আবহাওয়ার পূর্বাভাস মতো কেরল উপকূল সংলগ্ন আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। তা আবার শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আকারে পশ্চিম উপকূল বরাবর ধেয়ে যাবে গুজরাত পর্যন্ত। তার ফলে কেরল, কর্নাটক, মহারাষ্ট্র, গোয়া, লাক্ষাদ্বীপ, দমন ও দিউ এবং গুজরাতে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে।

বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে আইএমডি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ভারতের উপকূলীয় রাজ্যগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী চারদিন। কারণ ঘূর্ণিঝড় বিপর্যয় অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে কেরল সংলগন্ দক্ষিণ-পূর্ব আরব সাগরে অবস্থান করছে। তা অতি ধীরে উত্তর অভিমুখে এগিয়ে যাচ্ছে।

Cyclone Biparjoy

কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় বিপর্যয় সাগরের বুক চিরে ভারতের পশ্চিম উপকূল বরাবর এগোবে গুজরাত অভিমুখে। আগামী ১১ জুন পর্যন্ত তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আইএমডি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলিতে এ জন্য কঠোর সতর্কতা জারি করেছে।

আইএমডি জানিয়েছে, বর্তমানে গোয়া থেকে ৯০০ কিলোমিটার দূরে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম আরব সাগরে এবং মুম্বই থেকে ১ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় বিপর্যয়। আবার গুজরাতের পোরবন্দর থেকে ১০৯০ কিলোমিটার এবং পাকিস্তানের করাচি বন্দর থেকে ১০৮০ কিলোমিটার দূরে অবস্থান বিপর্যয়ের।

ভারতের মৌসম ভবনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয়ের ফলে ভারতের পশ্চিম উপকূলবর্তী কেরল, কর্নাটক, গোয়া উপকূলে বৃষ্টি চলছে। সেইসঙ্গে ঝড় বইবে ঘণ্টায় ৯৫ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে। তবে কেরলের দুর্যোগ কমতে শুরু করবে বৃহস্পতিবার থেকে।

Cyclone Biparjoy

ঘূর্ণিঝড় বিপর্যয় বৃহস্পতিবার অর্থাৎ ৮ জুন অবস্থান করবে দক্ষিণ আরব সাগর ও পশ্চিম-মধ্য আরব সাগরে। তার ফলে কেরলের দুর্যোগ কমবে ঠিকই, কিন্তু কর্নাটক-গোয়ার পাশাপাশি দুর্ভোগ বাড়বে মহারাষ্ট্র তথা মুম্বই উপকূলবর্তী এলাকায়। ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার বেগে ঝড় হবে উপকূলবর্তী অঞ্চলে। এই ঝড়ের মাত্রা ১৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

শুক্রবার ৯ জুন ঘূর্ণিঝড়ের গতিবেগ আরও বাড়বে। কর্নাটক-গোয়ার পাশাপাশি মহারাষ্ট্র তথা মুম্বই উপকূলবর্তী এলাকায় ১৩৫ থেকে ১৪৫ কিমি বেগে ঝড় বইবে। গতিবেগ ঘণ্টায় ১৬০ কিমিতেও পর্যন্ত পৌঁছতে পারে। ১০ জুনও দক্ষিণ আরব সাগর, কর্নাটক এবং গোয়া-মহারাষ্ট্র উপকূলের পার্শ্ববর্তী অঞ্চলগুলিকে প্রভাবিত করবে। ১৪৫ থেকে ১৫৫ কিলোমিটার বেগে ঝড় বইবে। সর্বোচ্চ গতিবেগ হবে ১৬৫ কিলোমিটার।

রবিবার ১১ জুন ঘূর্ণিঝড় বিপর্যয় আরও উত্তরে এগিয়ে গিয়ে মধ্য-উত্তর আরব সাগরে অবস্থান করবে, এর ফলে প্রভাব পড়বে গোয়া, মহারাষ্ট্রের পাশাপাশি গুজরাত উপকূলেও। ভারতের গুজরাত উপকূলের কাছে যখন অবস্থান করবে বিপর্যয়, তার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৭০ কিলোমিটার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+