আম্ফানের বিভীষিকা ফুটে উঠল নাসা-র ছবিতে! কোন পথে এগোচ্ছে সুপার সাইক্লোন?

রাজ্যে প্রবেশ করছে সাইক্লোন আম্ফান৷ আজ বিকেলে অথবা সন্ধের দিকে এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল অতিক্রম করবে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন অংশে শুরু হয়েছে বৃষ্টি৷ গত ছ'ঘণ্টায় ২২ কিমি বেগে উত্তর ও উত্তর-পূর্ব অভিমুখে স্থলভাগের দিকে এগিয়ে আসছে আম্ফান।

আম্ফানের গতিপথের স্যাটেলাইট ইমেজ

আম্ফানের গতিপথের স্যাটেলাইট ইমেজ

এরই মধ্যে আম্ফানের গতিপথের স্যাটেলাইট ইমেজ প্রকাশ করল নাসা। যাতে এই সুপার সাইক্লোন আম্ফান-এর বিভীষিকাময় রূপ ফোটে উঠেছে। ছবিটি দেখে মনে হচ্ছে যেন গোটা ওড়িশা আর বাংলাকেই নিগলে নেবে এই ঘূর্ণিঝড়। ঝড়ের প্রবলতা এতটাই বেশি যে এর প্রভাব পড়েছে পশ্চিম ভারতেও।

১৯৯৯ সালের পর দ্বিতীয়বার এত ভয়াবহ ঘূর্ণিঝড়

১৯৯৯ সালের পর দ্বিতীয়বার এত ভয়াবহ ঘূর্ণিঝড়

১৯৯৯ সালের পর দ্বিতীয়বার এত ভয়াবহ ঘূর্ণিঝড় দেশে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ ও ওড়িশার জন্য ৫৩টি দল তৈরি রাখা হয়েছে। আজ একথা জানালেন এনডিআরএফ-র ডিজি এস এন প্রধান।

তৈরি রয়েছে এনডিআরএফ

তৈরি রয়েছে এনডিআরএফ

তিনি বলেন, 'আম্ফানকে আমরা একটুও হালকাভাবে নিচ্ছি না। ১৯৯৯-র পর দ্বিতীয়বার ভারত এরকম একটি সুপার সাইক্লোনের মুখোমুখি হতে চলেছে। ২০ মে সকাল বা দুপুর নাগাদ এটি স্থলভাগে আছড়ে পড়বে। সেসময় এটি খুবই শক্তিশালী থাকবে।'

আম্ফান নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকারও

আম্ফান নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকারও

১৯৯৯ সালের সুপার সাইক্লোন খুবই ভয়াবহ ছিল। মনে করা হচ্ছে, স্থলভাগে আছড়ে পড়ার সময় আম্ফান ফণী-র মতোই শক্তিশালী থাকবে। ২০১৯-র মে মাসে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়েছিল এই ঘূর্ণিঝড়। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারও যথেষ্ট উদ্বিগ্ন বলে একটি ভিডিও বার্তায় জানান এস এন প্রধান।

কোথায় কোথায় প্রভাব

কোথায় কোথায় প্রভাব

পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে এনডিআরএফ-র এই সাতটি দল পাঠানো হয়েছে। অন্যদিকে, ওড়িশার পূরি, জগৎশিংপুর, কেন্দ্রপাড়া, বালাসোর, জপুর, ভদ্রক ও ময়ূরভঞ্জে ১০টি দলকে পাঠানো হয়েছে।

বাংলাদেশে ২০ লক্ষ মানুষকে সরানো হয়েছে

বাংলাদেশে ২০ লক্ষ মানুষকে সরানো হয়েছে

এদিকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত ১৯টি জেলার প্রশাসনকে আমফান মোকাবিলায় সমস্তরকম প্রস্তুতি নিতে বলা হয়েছে। আম্ফানের কথা মাথায় রেখে ১৩ হাজার ৭৮টি আশ্রয়স্থানের ব্যবস্থা করা হয়েছে। এই আশ্রয় স্থানগুলিতে ১৮-২০ লাখ মানুষকে সরিয়ে এনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+