আম্ফানের তাণ্ডব: বাজির মতো বিদ্যুতের তারে আগুন, উল্টে গেল গাড়ি! ভিডিও ভাইরাল
আম্ফানের তাণ্ডব: বাজির মতো বিদ্যুতের তারে আগুন, উল্টে গেল গাড়ি! ভিডিও ভাইরাল
কয়েকমাস আগে ফনির হানায় ওড়িশার বিস্তীর্ণ এলাকায় দেখা গিয়েছিল ঝড়ের প্রবল তাণ্ডব। সেই সময় চোখের নিমেষে একটি বাসকে উল্টে যেতে দেখা যায়। সেই ভিডিও বেশ ভাইরাল হয়েছে। এবার আম্ফানের দাপটে একের পর এক বিধ্বংসী মেজাজের দৃশ্য ভাইরাল হতে শুরু করেছে ইন্টারনেটে।
|
বাজির মতো পুড়ছে তার.. অগ্নিকাণ্ড
এই ছবি কাঁকুরগাছির। সেখানের ভয়াবহ পরিস্থিতির ছবি তুলে ধরেছেন এক নেটিজেন। বাজ পড়ে অগ্নিকাণ্ডের জেরে সেখানে ঝড়ের তাণ্ডবের মধ্যেই বড়সড় বিপত্তি হয়ে যায়।
|
ঝড়ের আওয়াজ
এই ভিডিওতে ঝড়ের শব্দ তুলে ধরেছেন এক নেটিজেন। সেখানে শো ..শো শব্দে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার ভিডিও ধরা পড়েছে।
|
উল্টে গিয়েছে গাড়ি
সুপার সাইক্লোন আম্ফানের জেরে কীভাবে প্রবল ঝোড়ো হাওয়া বয়েছে তা এদিন দুপুর থেকেই দেখা গিয়েছে। এবার এই ভিডিওতে দেখা গেল গাড়ি উল্টে পড়ে থাকার দৃশ্য।
|
বাজপড়ে অগ্নিকাণ্ড
একদিকে বাজ পড়েছে, অন্যদিকে চলছে চরম ঝোড়ো হাওয়ার দাপট।এমন পরিস্থিতিতে একটি নারকেল গাছে দেখা যাচ্ছে বাজ পড়ে আগুন ধরে যেতে , আর হাওয়ার দাপটের জেরে সেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।
{quiz_111}












Click it and Unblock the Notifications