আম্ফানের জের, বড় ক্ষতির মুখে পড়বে বাংলার ১০ হাজার কোটির সাধারণ বিমা সেক্টর

আম্ফানের দাপটে বিধ্বস্ত দক্ষিণবঙ্গ৷ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও কলকাতায় সবথেকে বেশি তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আম্ফান৷ ঘূর্ণিঝড় আম্ফানের জেরে বিমানবন্দরের রানওয়েতে জল জমে যায়৷ শুধু বিমানবন্দর নয়, গোটা শহর কলকাতাই যেন দুমড়ে মুচড়ে তছনছ করে দিয়ে গিয়েছে আম্ফান৷

সাইক্লোনের তীব্রতার নিদর্শন চতুর্দিকে

সাইক্লোনের তীব্রতার নিদর্শন চতুর্দিকে

আম্ফান৷ যেদিকেই চোখ যায়, সাইক্লোনের তীব্রতা যে কত ছিল তা দেখা পাওয়া যাবে৷ গাছ পড়েছে, রাস্ত বন্ধ, ভেঙে পড়েছে হোর্ডিং, সিগন্যাল পোস্ট৷ এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে ক্ষতচিহ্ন৷ এই অবস্থায় আম্ফানে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু গাড়ি-বাড়ি। কয়েক হাজার বাড়ি ভেঙে গিয়েছে। রাস্তায় রাস্তায় ভেঙেছে গাড়ি। এসবের বিমা বাবদ কয়েক হাজার কোটি টাকা পাবে এই সম্পত্তির মালিকরা। আর এত টাকা এভাবে একসঙ্গে দিতে হলে বিশাল ক্ষতি হবে বিমা কোম্পানিগুলোর।

এই ক্ষয়ের মাশুল দিতে হবে বিমা কোম্পানিগুলিকে

এই ক্ষয়ের মাশুল দিতে হবে বিমা কোম্পানিগুলিকে

ভারতের পূর্ব দিকের এই কেকটা রাজ্যে বিমা বাণিজ্য বাকি দেশের তুলনাতে এমনিতেই দুর্বল। তার মধ্যে অবশ্য পশ্চিমবঙ্গেই সব থেকে সমৃদ্ধ এই ব্যবসা। দেশের পাঁচ শতাংশ বিমা বাণিজ্য পশ্চিমবঙ্গে। এই বিমা সেক্টরের পরিমাণ ১০ হাজার কোটি টাকা।

কলকাতা যেন ধ্বংসস্তুপ

কলকাতা যেন ধ্বংসস্তুপ

এদিকে আম্ফানের জেরে যদুবাবু বাজার চত্বরে গাছ পড়েছে গাড়ির উপরে গাছ পড়ে অবরুদ্ধ হরিশ মুখার্জি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ সহ দুই কলকাতার বিস্তীর্ণ এলাকা৷ ঝড়ের দাপটে ছিড়ে গিয়েছে বিদ্যুতের তার৷ বাঘাযতীন রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড, সার্দান অ্যাভিনিউ, লেক গার্ডেনস ও যশোর রোডে গাছ পড়ে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা ৷ দেশপ্রিয় পার্কেও ভেঙে পড়েছে গাছ৷

তাণ্বলীলায় ধ্বংস প্রায় সব

তাণ্বলীলায় ধ্বংস প্রায় সব

আম্ফানের প্রভাবে তুমুল বৃষ্টি হওয়ায় এজেসি বোস রোড ফ্লাইওভারের উপরেও জমেছে জল৷ জল জমেছে পার্ক সার্কাস কানেক্টরের রাস্তায়৷ অন্যদিকে জলমগ্ন হয়ে পড়েছে পাতিপুকুর আন্ডারপাসও। এসব পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই তৎক্ষণাৎ ১ হাজার কোটি টাকার ঘোষণা করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+