সাগরে ফুঁসতে শুরু করেছে 'সাইক্লোন আম্ফান'! বিপর্যয় আছড়ে পড়ার 'সময়' জানিয়ে সতর্কতা হাওয়া অফিসের

একদিকে করোনা ভাইরাস ঘিরে চরম বিপত্তি, অন্যদিকে প্রবল বিপর্যয়ের আশঙ্কা আবহাওয়ার ক্ষেত্রে। দুর্যোগের জোড়া ফলা নিয়ে এবার পশ্চিমবঙ্গ মুখোমুখি হতে চলেছে নয়া চ্যালেঞ্জের। আইএমডি ইতিমধ্যেই সাইক্লোন আম্ফানের সতর্কতা জারি করে দিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক তার দিনক্ষণ ,সময়।

 শুক্রবার থেকেই কাউন্টডাউন!

শুক্রবার থেকেই কাউন্টডাউন!

শুক্রবার থেকেই নিম্নচাপরূরে মধ্য বঙ্গোপোসাগরে অবস্থান করতে শুরু করেছে সাইক্লোন আম্ফান। ২৪ ঘণ্টা পার হলেই শনিবার থেকে তা নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিবর্তিত হবে। এরপরই রয়েছে তাণ্ডবের আশঙ্কা।

ঝড়ের অভিমুখ কোনদিকে?

ঝড়ের অভিমুখ কোনদিকে?

প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে ঝড়ের অভিমুখ উত্তর পশ্চিমদিকে হবে। পরবর্তীকালে এই অভিমুখ দিক পরিবর্তন করতে পারে। সেই সময় এটি উত্তর ও উত্তরপূর্ব দিকে যেতে পারে বলে আশঙ্কা।

 আইএমডির পূর্বাভাস

আইএমডির পূর্বাভাস

১৬ মে বিকেল থেকে ক্রমেই সাগরে নিজের দানবীয় আকার ধারণ করতে পারে সাইক্লোন আম্ফান। বঙ্গোপসাগরে সে আপাতত ফুঁসছে। ক্রমেই সে শক্তি সঞ্চয় করে ১৬ মে বিকেল সাড়ে ৫ টা নাগাদ ভারতের উপকূলের দিক থেকে তাণ্ডব শুরু করে দিতে পারে।

পশ্চিমবঙ্গে প্রভাব কবে ?

পশ্চিমবঙ্গে প্রভাব কবে ?

আবহাওয়াবিদদের ধারণা, আগামী সোমবার থেকে আম্ফানের প্রভাব অনুভূত হবে রাজ্যে। সোমবার থেকেই বাংলার আবহাওয়া পাল্টে যেতে থাকবে। এবিষয়ে পশ্চিমবঙ্গের মৎসজীবীদের সতর্ক করা হচ্ছে। কারণ ঘূর্ণিঝড়ের কারণে সাগর উত্তাল হতে পারে।

 কোন কোন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস?

কোন কোন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস?

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ১৯ মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারি বৃষ্টিপাত হতে পারে ৭০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে প্রবল হাওয়া বইতে পারে। বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা , পূর্ব মেদিনীপুরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+