আম্ফানের ধ্বংসস্তূপের মধ্যেও ইদে নিজের দায়িত্ব-কর্তব্যে অটল শুভেন্দু! অধিকারীগড়ে কী ঘটল

আম্ফানের ধ্বংসস্তূপের মধ্যেও ইদে নিজের দায়িত্ব-কর্তব্যে অটল শুভেন্দু! অধিকারীগড়ে কী ঘটল

গোটা বাংলাই প্রায় ধ্বংসস্তূপের পরিণত হয়েছে। দক্ষিণের রাজ্য তথা উপকূলের রাজ্যগুলিতে ক্ষতির পরিমাণ অস্বভাবিক। এমন অবস্থায় অধিকারীগড় মেদিনীপুরে 'ছোড়দা' শুভেন্দু অধিকারী নিজের কর্তব্যে অচল থেকে ইদের মরশুমে মানুষের মুখে হাসি ফোটাতে ব্যস্ত।

১০ টি গ্রাম ঘুরে দেখলেন শুভেন্দু

১০ টি গ্রাম ঘুরে দেখলেন শুভেন্দু

গাড়িতে নয়, পায়ে হেঁটে ১০ টি গ্রাম ঘুরে দেখলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা বিধায়ক শুভেন্দুপ অধিকারী। যে নন্দীগ্রাম এককালে তৃণমূলের মসনদে আসার অন্যতম দিক ছিল, সেই নন্দীগ্রাম এলাকার ১০ টি গ্রাম পায়ে হেঁটে আম্ফান পরিস্থিতি দেখলেন শুভেন্দু অধিকারী।

ঝড়ের পরদিনই ময়দানে শুভেন্দু

ঝড়ের পরদিনই ময়দানে শুভেন্দু

১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে ঝড়। আর তার জেরে তছনছ গোটা গ্রাম। এমন পরিস্থিতিতে নন্দীগ্রামের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ইদের আগে কার্যত আঁধার নেমে এসেছে। আর সেই দুর্গত মানুষের পাশে থেকে ইদ উপলক্ষ্যে সংখ্যলঘু এলাকায় জামা কাপড় বিতরণ করেন শুভেন্দু অধিকারী।

 রীতি পালনে দৃঢ় প্রতিজ্ঞ শুভেন্দু

রীতি পালনে দৃঢ় প্রতিজ্ঞ শুভেন্দু

২০০৮ সাল থেকে ইদে বস্ত্রদানের রীতি পালন করছেন শুভেন্দু অধিকারী। আর ২০২০ সালে এসেও সেই রীতি তিনি ধরে রেখেছেন। শুধু এবারে পরিবর্তিত পরিস্থিতি তৈরি করেছে করোনা। যেখানে মানুষের সঙ্গে মানুষের দূরত্ব বজায় রাখাই একমাত্র রোগ প্রতিরোধের হাতিয়ার। সেখানে শুভেন্দু অধিকারী নিজে ময়দানে নেমে একই রীতি ধরে রেখেছেন।

অর্থদান

অর্থদান

শুক্রবার শুভেন্দুু অধিকারী সতীশ সামন্ত ওয়েলফেয়ার ট্রাস্টের তরফে মৃতদের ছয়জনের পরিবারকে ২ লক্ষ টাকার চেক দেন। একজনের চেক ছোটভাই সৌমেন্দুর হাত দিয়ে পাঠান। এছাড়াও এদিন সুতাহাটা, দেউলপোতা, ভূপতিনগর এলাকা পরিদর্শন করেন শুভেন্দু অধিকারী। এলাকাবাসীকে আশ্বাস দেন যে শিঘ্রই তাঁদের বাড়ি ঘর তৈরি হয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+