ত্রাণের নামে দেদার টাকা বিলি, পাণ্ডুয়ায় বেসামাল বিজেপি, ঢোক গিললেন দিলীপ

ত্রাণের নামে দেদার টাকা বিলি, পাণ্ডুয়ায় বেসামাল বিজেপি, ঢোক গিললেন দিলীপ

আম্ফানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বণ্টনে দুর্নীতি করছে শাসক দল এই নিয়ে অভিযোগ, বিক্ষোভ, আন্দোলনে বিন্দু মাত্র কসুর রাখেনিনি দিলীপ ঘোষরা। কিন্তু এবার উল্টে কাঠগড়ায় দাঁড়ালেন তাঁরাই। হুগলির পাণ্ডুয়ায় ত্রাণ বিলির নামে দেদার টাকা বিলির অভিযোগ বিজেিপর স্থানীয় নেতাদের বিরুদ্ধে। বেকায়দায় দিলীপ ঘোষ।

পাণ্ডুয়ায় ত্রাণ বিলি নিয়ে দুর্নীতি

পাণ্ডুয়ায় ত্রাণ বিলি নিয়ে দুর্নীতি

আম্ফানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি নিয়ে এবার দুর্নীতির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। হুগলির পাণ্ডুয়ায় বেলুন ধামাসীন পঞ্চায়েতের দুই বিজেপি সদস্য ত্রাণের নামে স্বজন পোষণ করছেন বলে অভিযোগ উঠেছে। দুই বিজেপি নেতার ঘনিষ্ঠদের বেশি করে টাকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আবার এমনও অভিযোগ করা হয়েছে বিজেিপ দলে টানতে ত্রাণের টাকা দেওয়া হচ্ছে অনেককে। এর প্রতিবাদে এলাকায় মিছিলও বের করে তৃণমূল।

মিছিলে হামলা

মিছিলে হামলা

বিজেপি নেতাদের বিরুদ্ধে ত্রাণ বিলির টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। সেই মিছিলে আবার বিজেিপ কর্মী সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ। বেশ কয়েকজন তাতে জখমও হয়েছে। কয়েকদিন আগে উত্তর ২৪ পরগনার বাগদার কালিয়ারা পঞ্চেতের বিজেপি নেত্রীদের বিরুদ্ধেও ত্রাণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে।

অস্বস্তিতে দিলীপ

অস্বস্তিতে দিলীপ

হঠাৎ করে বিজেপি নেতাকর্মীদের নাম ত্রাণ দুর্নীতিতে জড়িয়ে পড়ায় বেশ অস্বস্তিতে পড়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষরা। অভিযোগ অস্বীকার করে তিনি বলেেছন, এরকম কাজ কোনও বিজেপি নেতা কর্মী করতে পারেন না। যাঁরা দুর্নীতির অভিযোগ করছেন তাঁরা অভিযুক্তদের নাম বলুন অভিযোগকারীরা। তারপর দল খতিয়ে দেখবে।

কুলতলিতে হুলুস্থূল

কুলতলিতে হুলুস্থূল

ত্রাণের টাকা পেতে কুলতলিতে বিডিও অফিসে ফর্ম জমা দেওয়ার ঘিরে হুলুস্থূল কাণ্ড ঘটে। ভিড়ে ঠেলাঠেলিতে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা করে সরকারের অব্যবস্থাকেই দায়ী করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+