আম্ফান ত্রাণ দুর্নীতির অভিযোগ 'বুমেরাং' হল বিজেপির, তুলকালাম গাইঘাটা, ইটবৃষ্টি তৃণমূলের

আম্ফান ত্রাণ দুর্নীতির অভিযোগ 'বুমেরাং' হল বিজেপির, তুলকালাম গাইঘাটা, ইটবৃষ্টি তৃণমূলের

শাসক দলতে ত্রাণ দুর্নীতির কাঠগড়ায় দাঁড় করাতে গিয়ে নিজেরাই দুর্নীতিতে জড়াল বিজেপি। গাইঘাটায় আম্ফান ত্রাণ বণ্টনে দুর্নীতির অভিযোগ এবার বিজেপির পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। এই নিয়ে সকাল থেকে তুমুল বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গাইঘাটার ধর্মপুর। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের সংঘর্ষ বাঁধে।

ত্রাণ দুর্নীতি বিজেপির বিরুদ্ধে

ত্রাণ দুর্নীতি বিজেপির বিরুদ্ধে

এবার আম্ফান ত্রাণ দুর্নীতির অভিযোগ উঠল বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। গাইঘাটার ধর্মপুর ২ গ্রাম পঞ্চায়েতে ত্রাণ না পাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ আম্ফানে ক্ষতিগ্রস্ত যাঁরা তাঁরা ত্রাণ পাচ্ছেন না।

তৃণমূল বিজেপি সংঘর্ষ

তৃণমূল বিজেপি সংঘর্ষ

ত্রাণ দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত অভিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। পঞ্চায়েত অফিস ভাঙচুরের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ। প্রতিরোধ করতে গিয়ে বিজেপি কর্মী সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তৃণমূল কর্মীরা ইটবৃষ্টি করে বলে অভিযোগ। পঞ্চায়েত অফিসের সামনে থাকা কয়েকটি মোটর বাইকেও ভাঙচুর চালানো হয়।

দিলীপের দাবি

দিলীপের দাবি

আম্ফান ত্রাণ দুর্নীতির নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন আম্ফানের ত্রাণ নিয়ে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তারা পাল্টা িবজেপির উপর আক্রমণ বাড়াচ্ছে তারা। সব অভিযোগ মিথ্যে বলে জানিয়েছেন তিনি।

ত্রাণ দুর্নীতিতে কড়া ব্যবস্থা

ত্রাণ দুর্নীতিতে কড়া ব্যবস্থা

ত্রাণ দুর্নীতি নিয়ে দলীয় কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগে নন্দীগ্রামে ২৫জন নেতাকে সাসপেন্ড করেছে শাসক দল। এই নিয়ে বিজেপি কটাক্ষ করতেও ছাড়েনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+