ফণীর মতো সাংঘাতিক নয় আম্ফান, আয়লা-বুলবুলের থেকেও মারাত্মক, ব্যাখ্যা আবহবিদের

বাংলার উপর দিয়ে সাম্প্রতিক ইতিহাসে বয়ে গিয়েছে দু-দুটি ঝড়। একটি আয়লা আর শেষটি বুলবুল। এবার ঘূর্ণিঝড় আম্ফান সুপার সাইক্লেন আরও ধ্বাংসাত্মক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাংলার উপর দিয়ে সাম্প্রতিক ইতিহাসে বয়ে গিয়েছে দু-দুটি ঝড়। একটি আয়লা আর শেষটি বুলবুল। এবার ঘূর্ণিঝড় আম্ফান সুপার সাইক্লেন আরও ধ্বাংসাত্মক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই ঝড়কে ১৯৯৯ সালের পারাদ্বীপের ঝড়ের মতোই মারাত্মক বলে জানিয়েছেন আবহবিদরা। তবে ভারতের মৌসম ভবনের অভিমত, ফণীর মতো ভয়াবহ নয় ঘূর্ণিঝড় আম্ফান।

আয়লা ও বুলবুলের থেকেও মারাত্মক আম্ফান

আয়লা ও বুলবুলের থেকেও মারাত্মক আম্ফান

বাংলার উপর দিয়ে যেমন সাম্প্রতিক ইতিহাসে বয়ে গিয়েছে আয়লা ও বুলবুল, তেমনই ওড়িশাও ভয়াবহ সাইক্লোনের মুখে পড়েছে। তার মধ্যে সাম্প্রতির ইতিহাসে ২০১৯-এর মে মাসে ফণীর বীভৎসা ভয়ঙ্কর ছিল। ফণী ২০৫ কিলোমিটার বেগে হানা দিয়েছিল ওড়িশার সমুদ্র উপকূলে। তছনছ হয়ে গিয়েছিল ওড়িশা। পুরীতেও মারাত্মক আঘাত হেনেছিল তা।

আম্ফানের চেয়ে ফণীর বীভৎসা ছিল আরও বেশি

আম্ফানের চেয়ে ফণীর বীভৎসা ছিল আরও বেশি

ভারতের মৌসম ভবনের অধিকর্তা ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র বলছেন, আম্ফানের চেয়ে ফণীর বীভৎসা ছিল আরও বেশি। আম্ফানের প্রভাব বুলবুল বা আয়লার থেকে বেশি মারাত্মক হবে ঠিকই, কিন্তু ফণীর মতো সাংঘাতিক নয়। যদিও বেশ কিছু আবহবিদ আম্ফানকে পারাদ্বীপের ঝড়ের মতোই লেভেল ফাইভ স্তরের ঝড় আখ্যা দিয়েছেন।

দিঘা ছুঁয়ে সুন্দরবন উপকূল ছুঁয়ে বয়ে যাবে আম্ফান

দিঘা ছুঁয়ে সুন্দরবন উপকূল ছুঁয়ে বয়ে যাবে আম্ফান

তিনি আরও জানান, দিঘা থেকে হাতিয়ার মধ্যে আছড়ে পড়ার কথা। সাধারণভাবে ধরা হচ্ছে দিঘা ছুঁয়ে সুন্দরবন উপকূল বরাবর বাংলাদেশের দিকে ধেয়ে যাবে আম্ফান। সেখানে হাতিয়া দ্বীপে আঘাত করে বাংলাদেশে প্রবেশ করবে। তবে উপকূলের ১০০ কিলোমিটারের মধ্যে আম্ফান চলে এলে নির্দিষ্ট করে বলা যাবে কোন জায়গায় আঘাত করবে মূলত।

আম্ফানের অভিঘাত ১০০ কিলোমিটার বৃত্তজুড়ে

আম্ফানের অভিঘাত ১০০ কিলোমিটার বৃত্তজুড়ে

তাঁর মতে সাইক্নোনের ডায়ামিটার থাকে ৫০০ কিলোমিটার। আর তার মূল অভিঘাত থাকে ১০০ কিলোমিটার বৃত্তজুড়ে। সেইমতো ওড়িশার জগৎসিংপুর, কেন্দাপাড়া, ভদ্রক, বালাসোর লন্ডভন্ড হবে আম্ফানে। একইসঙ্গে দিঘা থেকে শুরু করে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলও আম্ফানের অভিঘাতে ভয়ঙ্কর ক্ষতির মুখে দাঁড়িয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+