সাইক্লোন আম্ফান: কলকাতার প্রাক্তন মেয়র সুব্রতর কোন বিশেষ পরামর্শ বর্তমান প্রশাসক ফিরহাদকে!

সাইক্লোন আম্ফান: কলকাতার প্রাক্তন মেয়র সুব্রতর বিশেষ পরামর্শ বর্তমান প্রশাসক ফিরহাদকে! কোন টিপস প্রক

কোথাও টানা ৬০-৬৫ এরও বেশি ঘণ্টা ধরে চলেছে বিদ্যুৎহীনতা, কোথাও আবার একই সময় ধরে জল নেই।আম্ফান পরবর্তী বাংলা কার্যত ধ্বংসস্তূপ হয়ে গিয়েছিল। সেখান থেকে রাজ্যকে উদ্ধার করার চেষ্টা প্রশাসনের। একই চেষ্টায় ব্রতী কলকাতা পুরসভা। এমন এক সংকটকালে রাজ্য পুরসভার প্রাক্তন মেয়র তথা বর্তমানে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় 'দাদা' হিসাবে কিছু পরামর্শ দিয়েছেন কলকাতার নব নিযুক্ত প্রশাসক ফিরহাদ হাকিমকে। এক প্রথম সারির বাংলা দৈনিককে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন , তাতে উঠে এসেছে বহু তথ্য।

 সুব্রতর পরামর্শ

সুব্রতর পরামর্শ

সুব্রত মুখোপাধ্যায় এদিন ওই সাক্ষাৎকারে জানিয়েছেন, শহরের গলিতে বা বাড়িতে পড়ে রয়েছে যে সমস্ত গাছস সেগুলিকে আগে সরিয়ে ধাপে ধাপে কাজ শুরু করলে ভালো। ছোট রাস্তার গাছ সরিয়ে দিলে, বড় রাস্তায় গাড়ি যাওয়ার সময়, তারা বাঁক নিয়ে অন্য রাস্তা ধরে বেরিয়ে যেতে পারবে। কিন্তু শহরের অলি গলিতে গাছ পড়লে মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়।

 পরবর্তী পদক্ষেপ কী ?

পরবর্তী পদক্ষেপ কী ?

সুব্রত মুখোপাধ্যায়ের পরামর্শ , জল বিদ্যুৎ, না থাকায় যে ক্ষোভ হচ্ছে সেই ক্ষোভ বিক্ষোভ প্রশমন করতে হবে। তিনি বলেন, পুরসভা এই মুহূর্তে সেনা দিয়ে বড় রাস্তায় পড়ে থাকা গাছ কাটানোর কাজ শুরু করুক।

সুব্রত মুখোপাধ্যায়ের বাড়ির সামনে পড়ে ছিল গাছ

সুব্রত মুখোপাধ্যায়ের বাড়ির সামনে পড়ে ছিল গাছ

সাক্ষাৎকারে সুব্রত মুখোপাধ্যায় বলেন, তাঁর বাড়ির সামনে একটি গাছ পড়েছিল। সেটা ৩ দিনে আধখানা কাটা হয়েছে। পরিস্থিতি নিজে দাঁড়িয়ে দেখছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, গাছটি বড় নয়, মাঝারি মাপের। আধুনিক যন্ত্রপাতি এখন হাতের কাছে থাকা সত্ত্বেও কেন কাটারি ,কুড়ুল দিয়ে গাছ কাটা হচ্ছে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে খোদ রাজ্যের মন্ত্রীর মনে।

প্রযুক্তির অভাব বোধ!

প্রযুক্তির অভাব বোধ!

সুব্রত মুখোপাধ্যায় এই সাক্ষাৎকারে বারবার প্রযুক্তির অভাববোধকে দায়ী করেছেন কলকাতার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। তাঁর মতে 'টেকনিক্যাল দিক' -এ আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল কর্মকর্তাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+