আম্ফানে প্রকৃত ক্ষতিগ্রস্তরা টাকা পাননি, বিক্ষোভ গাইঘাটায়
আম্ফানে প্রকৃত ক্ষতিগ্রস্তরা টাকা পাননি, বিক্ষোভ গাইঘাটায়
প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পায়নি, কিন্তু যাদের কোন ক্ষতি হয়নি তারা ক্ষতিপূরণ পেয়েছে। এবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার জলেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জলেশ্বর কলোনি এলাকায় বিজেপি মেম্বার সুপর্না বিশ্বাসের বাড়ির সামনে গিয়ে পাল্টা ক্ষতিপূরণ চেয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা।

এলাকাবাসীর অভিযোগ, আমফান ঝড়ের পরে জলেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৭ নম্বর বুথের বিজেপি পাটির মেম্বার সুপর্ণা বিশ্বাসের কাছে ত্রিপল চাওয়া হলেও তা পাওয়া যায়নি, কিন্তু যাদের ক্ষতি হয়নি তাদের বাড়িতে গিয়ে ত্রিপল দিয়েছে। ক্ষতিপূরণের লিস্টে ক্ষতিগ্রস্তদের নাম নিলেও তাদের কোন ক্ষতিপূরণের টাকা দেওয়া হয় নি। কিন্তু যাদের কোন ক্ষতি হয়নি, পাকা বাড়ি তারা ক্ষতিপূরনের টাকা পেয়েছেন।
এলাকাবাসীর দাবি, যারা প্রকৃত ক্ষতি গ্রস্থ হয়েছে তাদের ক্ষতি পুরন দিতে হবে। আর যাদের কোন ক্ষতি হয়নি কিন্তু ক্ষতি পুরনের টাকা পেয়েছে তাদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে।
কিন্তু বিজেপির মেম্বার সুপর্ণা বিশ্বাসের বক্তব্য, যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের নামের লিস্ট তৈরি করে আমি বিডিও অফিসে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার বাড়ির সামনে মানুষ যখন বিক্ষোভ দেখাচ্ছে তখন বুঝতে পারলাম বিডিও অফিস থেকে কারচুপি হয়েছে, আমি যাদের নামের লিস্ট পাঠিয়ে ছিলাম তারা ক্ষতিপূরণ পেয়েছে কিনা সেটা আমি জানি না। তিনি গোটা বিষয়ে তছরুপের দায় চাপিয়েছেন প্রশাসনের উপরে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications