ক্রমশ শক্তি সঞ্চয় করছে নিম্নচাপ!ধেয়ে আসছে আম্ফান

ক্রমশ শক্তি সঞ্চয় করছে নিম্নচাপ!ধেয়ে আসছে আম্ফান

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তি সঞ্চয় করে দক্ষিণ বঙ্গোপসাগর এর মধ্য অংশে করছে। সেখানেই আজ এই নিম্নচাপ প্রতি গভীর নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরেই আগামীকাল শনিবার সন্ধ্যায় এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। থাইল্যান্ড এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে আমফান।

ক্রমশ শক্তি সঞ্চয় করছে নিম্নচাপ!ধেয়ে আসছে আম্ফান

রবিবার পর্যন্ত আম্ফান উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। সোমবার এটি অভিমুখ পরিবর্তন করে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে।শনিবার দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরে আনফালের গতিবেগ হবে ঘণ্টায় ৭৫ কিলোমিটার পর্যন্ত। রবিবার আম্ফানের গতি বেগ বেড়ে হবে ৯০ কিলোমিটার প্রতি ঘন্টায়। সোমবার এটি মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি থাকবে। সোমবারের গতিবেগ মধ্য বঙ্গোপসাগরে ৯০ কিলোমিটার এবং অন্ধ্র ও ওড়িশা উপকূলে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া বইবে।

১৯ তারিখ অর্থাৎ মঙ্গলবার এটি আরও একটু এগিয়ে পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলের কাছাকাছি উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে।এই সময়ে উত্তর ও মধ্য বঙ্গোপসাগর এর ভেতরে এর গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার। অন্যদিকে পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলে এর গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার হবে। আবহাওয়াবিদরা মনে করছেন বুধবারের নাগাদ এই ঘূর্ণিঝড় আমফান স্থলভাগের প্রবেশ করতে পারে। তবে কোথায় কিভাবে স্থলভাগের প্রবেশ করবে তা এখনো জানাতে পারেননি আবহাওয়া বিদরা।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে এ রাজ্যে। মঙ্গলবার উপকূলের জেলা মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশ এবং পূর্ব মেদিনীপুরের উপকূলের ঝড়ো হাওয়া বইবে সঙ্গে বৃষ্টি শুরু হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে বুধবার। মৎস্যজীবীদের সোমবার থেকে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। যারা গভীর সমুদ্রে আছেন তাদের ১৭ তারিখ রাতের মধ্যে ফিরে আসতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+