ধেয়ে আসছে ২০০ কিলোমিটার বেগে ঝড়, বর্ষা-বিদায়েও পুজোর বাংলায় অশনি-সংকেত

বর্ষা বিদায়েও রক্ষা নেই। পুজোর বাংলা ভাসতে পারে বর্ষণে। সৌজন্য আন্দামান সাগরে ঘনীভূত নিম্নচাপ। বর্ষা বিদায় নিল আশঙ্কা জিইয়ে রইল পুজোয়। পুজোর আকাশে আশঙ্কার কালো মেঘ বিরাজমান।

বর্ষা বিদায়েও রক্ষা নেই। পুজোর বাংলা ভাসতে পারে বর্ষণে। সৌজন্য আন্দামান সাগরে ঘনীভূত নিম্নচাপ। বর্ষা বিদায় নিল আশঙ্কা জিইয়ে রইল পুজোয়। পুজোর আকাশে আশঙ্কার কালো মেঘ বিরাজমান। নিম্নচাপের খাঁড়া ঝুলছে আন্দামান সাগরে। পুজোর মুখে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপই দিচ্ছে অশনি সংকেত।

শরতের নীলকাশে কালো মেঘের ঘনঘটা

শরতের নীলকাশে কালো মেঘের ঘনঘটা

ভরা শরতে নীল আকাশে সাদা মেঘের ভেলাকে ভাসতে দেখা যাচ্ছে এখনও। কিন্তু এই সাদা মেঘ সরে গিয়ে অচিরেই ঘন কালো মেঘে আকাশ ছেয়ে যেতে পারে। পুজোর আগে এই আশঙ্কার কথা শোনালেন আবহবিদরা। দুদিন আগেই বর্ষা বিদায় নিয়েছে। এরই মধ্যে আবার ঝড়ের অশনি সংকেতে পুজোর আকাশে বিরাজ করছে অমানিশা।

বর্ষা বিদায়েও বর্ষণমুখর দেবীপক্ষ

বর্ষা বিদায়েও বর্ষণমুখর দেবীপক্ষ

১০ অক্টোবর বাংলা থেকে সরকারিভাবে বিদায় নেয় বর্ষা। কিন্তু এবার পাঁচদিন আগেই বর্ষা বিদায় নিয়েছে। কিন্তু বর্ষা বিদায়ের সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে জমাট বেঁধেছে ঘূর্ণাবর্ত। সেই নিম্নচাপ ঘূর্ণিঝড় আকারে আছড়ে পড়তে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ফলে বর্ষাবিদায়েও বর্ষণমুখর দেবীপক্ষ শুরু হবে এবার।

আন্দামান সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণি

আন্দামান সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণি

উপগ্রহের পাঠানো ছবি অনুযায়ী, বর্তমানে আন্দামান সাগরে অবস্থান করছে নিম্নচাপ। সমুদ্র থেকে তা ক্রমশ শক্তি সংগ্রহ করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। তারপর তা স্থলভাগ স্পর্শ করতে পারে। এই ঘূর্ণাবর্তের ফলে ২০০ কিমি বেগে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ধেয়ে আসতে পারে ঝড়। আগামী ১১ থেকে ১২ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার উপকূল ছুঁয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

দেবীপক্ষে সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস

দেবীপক্ষে সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্তের জেরে ১০ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ওড়িশা ও বাংলাদেশও বৃষ্টি চলবে। আন্দামান সাগরের কাছে অবস্থিত নিম্নচাপটি একদিনের মধ্যেই সুষ্পষ্ট নিম্নচাপে রূপান্তরিত হবে। তার তিনদিনের মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ নেবে।

ঘূর্ণিঝড়ের গতিবেগ

ঘূর্ণিঝড়ের গতিবেগ

এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রে ঝড়ের গতিবেগ থাকবে ১৫০ থেকে ১৭০ কিলোমিটার। আর সর্বোচ্চ গতিবেদ হবে ১৮০ থেকে ২০০ কিলোমিটার। ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে বর্তমানে উত্তর-পশ্চিম দিকে সরছে এই নিম্নচাপরূপী সাইক্লোনটি। তিনদিনের মধ্যেই পূর্ণ শক্তিতে তা দাপিয়ে বেড়াবে গাঙ্গেয় উপকূলে।

আবহবিদদের সতর্কবার্তা

আবহবিদদের সতর্কবার্তা

এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পর উপকূলবর্তী এলাকায় অর্থাৎ এই বাংলায় পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলিতে ব্যাপক তাণ্ডব চালাতে পারে। সমুদ্রে ৩২ ফুট উচ্চতার ঢেউ উঠতে পারেও বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+