সি ভোটারের সমীক্ষা জানাল বাংলার লোকসভা কেন্দ্রগুলির ফলাফল কেমন হবে, দেখুন একনজরে
বাংলায় ৪২টি আসনের মধ্যে কোন দল কত আসন পাবে। এবারও কি তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে সিংহভাগ আসন? কোন দল পাবে কটি আসন পাবে, তার আভাস পাওয়া গিয়েছে সি ভোটারের সমীক্ষায়।
বাংলায় ৪২টি আসনের মধ্যে কোন দল কত আসন পাবে? এবারও কি তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে সিংহভাগ আসন? কোন দল পাবে কটি করে আসন পাবে, তার আভাস পাওয়া গিয়েছে সি ভোটারের সমীক্ষায়। সমীক্ষার ফল বলছে, বিজেপির এবার অনেকটা শক্তিবৃদ্ধি হবে। গতবারের থেকে শক্তি কমবে তৃণমূল কংগ্রেসের। গেরুয়া শিবির এক লাফে অনেকটা বাড়িয়ে নিতে পারবে তাঁদের আসন সংখ্যা। কংগ্রেস ও সিপিএম কেমন ফল করবে তাও আলোচনায় রাখা হয়েছে।

আসন কমছে তৃণমূলের
সি ভোটার বলছে, বাংলায় তৃণমূল কংগ্রেস এবার পেতে চলেছে ২৯টি লোকসভা আসন। গতবছরে তাঁরা পেয়েছিল ৩৪টি আসন। অর্থাৎ আসন কমছে তৃণমূলের।

বাড়ছে বিজেপি
এদিকে বিজেপি ২০১৪ সালে পেয়েছিল মাত্র ২টি আসন। তা এবছর বেড়ে হতে চলেছে ১১টি। অর্থাৎ এবছর ৯টি আসন বাড়ছে বিজেপির।

দিশেহারা বাম-কংগ্রেস
অন্যদিকে রাজ্যের বাকী দুই দল সিপিএম ও কংগ্রেসের ফল খারাপ হতে চলেছে। সবচেয়ে খারাপ হচ্ছে বামেদের ফল। বামেরা এবার কোনও আসন জিতবে না বলে মনে করা হচ্ছে। এদিকে কংগ্রেসের আসন কমে ৪ থেকে ২-এ নামতে চলেছে।












Click it and Unblock the Notifications