CV Ananda Bose-Mamata Banerjee: সংঘাত চরমে! মমতার বিরুদ্ধে মানহানির মামলা করছেন রাজ্যপাল বোস

CV Ananda Bose-Mamata Banerjee: রাজভবন এবং রাজ্য সরকারের মধ্যে সংঘাত চরমে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে মানহানির মামলা (defamation case) করতে চলেছে রাজ্যপাল সিভি আনন্দ বোসন (CV Ananda Bose) । এমনকি তৃণমূলের বিরুদ্ধেও মামলা হবে বলে জানা যাচ্ছে। বরাহনগর এবং ভগবানগোলার ভাবী দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনের শপথ নিয়ে এখনও জটিলতা অব্যাহত।

এই বিষয়ে কড়া ভাষায় রাজ্যপালকে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি রাজভবনে কেন যাবেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনরা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রশাসনিক প্রধান বলেন, রাজভবনের যে কীর্তি কেলেঙ্কারি শোনা যাচ্ছে তাতে মেয়েরা সেখানে যেতে ভয় পাছে (CV Ananda Bose-Mamata Banerjee)।

CV Ananda Bose-Mamata Banerjee

এমনকি এই বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও কড়া ভাষায় আক্রমণ শানান। বলেন সোমবারের মধ্যে রাজ্যপাল শপথ বাক্য পাঠ না করালে মঙ্গলবার দিল্লির তাজ হোটেলে কী ঘটেছে সেই সংক্রান্ত অজানা তথ্য সামনে আনার হুঁশিয়ারি দেন কুণাল।

যদিও মুখ্যমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেছেন রাজ্যপাল বোস। এক্স হ্যান্ডেলে একটি বার্তা এদিন রাজভবন থেকে পোস্ট করা হয়। নাম না করে যেখানে মুখ্যমন্ত্রীর ত্যিব্র সমালোচনা হয়। লেখা হয়েছে, কোনও মন্ত্রী অথবা পাবলিক অফিসিয়ালের দায়িত্ব জ্ঞানহীন, খারাপ, ঘৃণাযুক্ত মন্তব্য থেকে বিরত থাকা উচিত। জবাব দিয়েছেন কুণাল ঘোষকেও।

এএনআই'কে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যপাল জানিয়েছেন, আগামী মঙ্গলবার চারটের সময় এর জবাব দেওয়া হবে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনের পথে হাঁটতে চলেছেন রাজ্যপাল।

বর্তমানে দিল্লিতে রয়েছেন তিনি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেছেন সিভি আনন্দ বোস। এএনআই সূত্রে খবর, আজ শুক্রবার কেন্দ্রীয় আইনমন্ত্রী (Union Law Minister) অর্জুন রাম মেঘওয়ালের (Arjun Ram Meghwal) এর সঙ্গে সাক্ষাৎ করেন।

মামলা করা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে খবর। আর এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বিরুদ্ধে মানহানির মামলার প্রস্তুতি সিভি আনন্দ বোসের। সূত্রের খবর, খুব শীঘ্রই এই সংক্রান্ত মামলার দায়ের হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+