CV Ananda Bose: 'বাংলার সবচেয়ে বড় শত্রু হিংসা', পিসরুমের পর পিস ট্রেন চালানোর তোরজোর রাজ্যপালের

রাজভবনে পিস রুম খোলার পর এবার রাজ্যে পিস ট্রেন চালাতে চান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেছেন, হিংসার পরিপ্রেক্ষিতে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত শান্তি এক্সপ্রেস বা Peace Train চালানোর জন্য রেলমন্ত্রী কাছে অনুরোধ জানিয়েছি। তিনি বলেছেন, বাংলার সব থেকে বড় শত্রু হিংসা।

তিনি সেই সঙ্গে কলকাতা থেকে কিষাণ এক্সপ্রেস (Krishan Train) এবং কালচারাল হুইলস (Cultural Huils Train) চালাতেও রেলমন্ত্রীকে অনুরোধ করেন। অমৃত ভারত স্টেশন প্রকল্প নিয়ে শিয়ালদহ স্টেশনে আজ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন রাজ্যপাল।

CV Anand Bose

প্রসঙ্গত উল্লেখ্য পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে হিংসার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের পঞ্চায়েত ভোটের হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজভবনে পিস রুম খুলেছিলেন। এবং একটি টোল ফ্রি নম্বর চালু করেছিলেন। তাতে যেকোনও জায়গায় হিংসার ঘটনা ঘটলে সেই পিসরুমে অভিযোগ জানাতে বলেছিলেন রাজ্যপাল।

রাজ্যপাল লাগাতার রাজ্যের হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রকাশ্যে রাজ্যে সরকারের আইন প্রশাসন নিয়ে প্রশ্ন তুলেছেন। পিস রুম খোলার পর আবার রাজভবনে দুর্নীতির সেলও খুলেছেন রাজ্যপাল। সেখানে টোল ফ্রি নম্বর দায়ের করে রাজ্যপাল রাজ্যবাসীকে দুর্নীতির অভিযোগ জানাতে বলেছিলেন।

CV Anand Bose

এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন এটা রাজভবনের কাজ নয়। কেন্দ্রের অঙ্গুলি হেলনে এই সব কাজ করছেন রাজ্যপাল। এমনই অভিযোগ করেছিলেন তিনি। এর থেকে ধনখড় ভাল ছিলেন বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+