C V Anand Bose: চোপড়ায় আক্রান্ত যুগলের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল, ভিডিও বার্তায় কী বললেন তিনি

চোপড়ার ঘটনা নিয়ে এবার কড়া বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শোনা যাচ্ছে তিনি চোপড়ায় যাবেন। এবং সেখানে গিয়ে আক্রান্ত যুগলের সঙ্গে কথা বলবেন তিনি। চোপড়ার ঘটনা নিয়ে তোলপাড় চলছে গোটা দেশে।

চোপড়ার ঘটনার আঁচ পৌঁছে গিয়েছিল দিল্লিতে। সেখানে বিজেপি সাংসদরা পশ্চিমবঙ্গে তালিবানি শাসন চলছে বলে আক্রমণ শানিয়েছেন। বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হয়েছে। মহিলা মুখ্যমন্ত্রী হয়েও রাজ্যে কীভাবে এভাবে একজন মহিলার উপর অত্যাচার করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

C V Anand Bose

চোপড়ার ঘটনায় নাম জড়িয়েছে শাসক দলের নেতা তাজিমুলের। এলাকায় জেসিবি নামেই পরিচিত তিনি। তার ভয়ে এলাকায় বাঘে-গরুরতে একঘাটে জল খায়। বলা যায় দ্বিতীয় শাহজাহান শেখ ছিলেন তাজিমুল। সোশ্যাল মিডিয়ায় সালিশি সভায় যুবতিকে বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল হয়েছে। জেসিবি চোপড়ার বিধায়কের ঘনিষ্ঠ নেতা বলে জানা গিয়েছে।

চোপড়ার ঘটনা নিয়ে গোটা দেশে তোলপাড় চলছে দিল্লিতে পর্যন্ত পৌঁছে গিয়েছে এর আঁচ। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বাংলায় তালিবানি শাসন চলছে। যেভাবে তালিবানরা নিজেদের শাসন চালায় সেভাবেই বাংলায় তালিবানি শাসন চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে বিজেপি।

এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তীব্র নিন্দা করেছেন। জানা গিয়েছে আজ অর্থাৎ মঙ্গলবার তিনি উত্তর দিনাজপুরের চোপডায় যাবেন। সেখানে গিয়ে আক্রান্ত যুগলের সঙ্গে কথা বলবেন। দিল্লি থেকে সরাসরি উত্তরবঙ্গে যাবেন রাজ্যপাল। কোচবিহারে যাবেন তিনি। সেখানে আক্রান্ত বিজেপি নেত্রীর সঙ্গে কথা বলবেন। তারপরে চোপড়ার যুগলের সঙ্গেও নাকি দেখা করবেন।

চোপড়ার ঘটনায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা তাজিমুল । এলাকায় জেসিবি নামে পরিচিত তিনি। তাঁর ভয়ে এলাকার মানুষ সিঁটিয়ে থাকেন। প্রায়ই সালিশি সভা বসিয়ে বিচার করেন তিনি। এটা কোনও নতুন ঘটনা নয়। তাজিমুলের নিজস্ব লেঠেল বাহিনীও রয়েছে। এলাকার ত্রাস জেসিবি। পঞ্চায়েত ভোটের আগে সিপিএম নেতাকে খুনের ঘটনাতেও জড়িত সে। এলাকায় চাবাগান দখল থেকে শুরু করে মাদক পাচার একাধিক কাজের সঙ্গে্ যুক্ত জেসিবি।

চোপড়ার ঘটনার পরে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছেন তিনি। রাজ্যপাল তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন বাংলায় জঙ্গলের রাজ চলছে। নরক শূন্য করে সব শয়তানরা বাংলায় এসে হাজির হয়েছে। বাংলার গ্রামে গঞ্জে রক্তস্নান চলছে বলে বলে ভিডিও বার্তায় তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+