মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে শপথ নিলেন সিভি আনন্দ বোস, অনুপস্থিত শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে শপথ নিলেন সিভি আনন্দ বোস, অনুপস্থিত শুভেন্দু অধিকারী

নির্ধারিত সময়েই রাজভবনে রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সিভি আনন্দ বোস। রাজ্যপালের শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীও উপস্থিত ছিলেন শপথ গ্রহন অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সূত্রের খবর নতুন রাজ্যপালের কাছে আলাদা করে সময় চেয়েছেন তিনি।

রাজ্যপালের শপথ

রাজ্যপালের শপথ

অবশেেষ নতুন রাজ্যপাল পেল রাজ্য। ধনখড়ের পর রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সিভি আনন্দ বোস। বুধবার রাজভবনে সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ শপথ বাক্য পাঠ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। রাজ্যের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী সস্ত্রীক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। আগেই মুখ্যমন্ত্রী তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে পেয়েই আজ সকালে সস্ত্রীক তিনি উপস্থিত হয়েছিলেন নতুন রাজ্যপালের শপথ গ্রহন অনুষ্ঠানে।

অনুপস্থিত শুভেন্দু অধিকারী

অনুপস্থিত শুভেন্দু অধিকারী

রাজ্যপালের শপথ গ্রহন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। কিন্তু তিনি উপস্থিত হননি অনুষ্ঠানে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, আসন পছন্দ না হওয়ার কারণেই তিনি হাজির হননি রাজ্যপালের শপথ গ্রহন অনুষ্ঠানে। শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রাজ্যসরকার রাজ্যপালের শপথ গ্রহন অনুষ্ঠানে তার বসার জন্য যে জায়গা বরাদ্দ করেছিল সেটি ছিল দল বদলি নেতা বিশ্বজিৎ দাসের পাশে। তাতেই তিনি অত্যন্ত অপমানিত বোধ করেছেন। একজন সাধারণ বিধায়কের পাশে রাজ্যের বিরোধী দলনেতার বসার জায়গা দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি। সেকারণেই রাজ্যপালের শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত হননি তিনি।

আলাদা করে সময় চেয়েছেন শুভেন্দু

আলাদা করে সময় চেয়েছেন শুভেন্দু

শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও রাজ্যের নতুন রাজ্যপালের কাছে আলাদা করে সময় চেয়ে নিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যদি রাজ্যপাল তাঁকে সময় দেন তাহলে তিনি দেখা করবেন। এর আগে জগদীপ ধনখড়ের সঙ্গে সুসম্পর্ক ছিল বিজেপির। শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। নতুন যে রাজ্যপালকে পশ্চিমবঙ্গে নিয়োগ করা হয়েছে সেই সিভি আনন্দ বোস মোদী ঘনিষ্ঠ বলে সূত্রের খবর। সেক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সম্পর্কের সমীকরণ কোন দিকে এগোয় সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

মমতার আমন্ত্রণে উপস্থিত গোপালকৃষ্ণ গান্ধী

মমতার আমন্ত্রণে উপস্থিত গোপালকৃষ্ণ গান্ধী

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তবে কংগ্রেস এবং বিজেপির কেউ উপস্থিত ছিলেন না। আমন্ত্রণ জানানো হয়েছিল সুকান্ত মজুমদারকেও। তারপরেও তাঁদের কেউ উপস্থিত হননি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। সস্ত্রীক তিনি হাজির হয়েছিলেন রাজ্যপালের শপথ গ্রহন অনুষ্ঠানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+