প্রতিসপ্তাহে রিপোর্ট চাই, রাজভবন থেকে বার্তা গেল উপাচার্যদের কাছে
ধনখড়ের অবস্থান ধীরে ধীরে নিতে শুরু করে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন থেকে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে চিঠি গিয়েছে। তাতে বলা হয়েছে। তাতে বলা হয়েছে প্রতিসপ্তাহে রাজ ভবনে তাঁদের যাবতীয় কাজের রিপোর্ট দিতে হবে।
পদাধিকার বলে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল। কিন্তু জগদীপ ধনখড় থাকাকালীন রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের বিরোধ চরমে ছিল। সেসময় মুখ্যমন্ত্রীকে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য করার প্রস্তাব দেওয়া হয়েছিল। ধনখড়ের যাওয়ার পর সেই বিষয়টি এক প্রকার ধামাচাপা পড়ে যায়। এবার সিভি আনন্দ বোস নতুন রাজ্যপাল হয়ে আসার পর পদাধিকার বলে তিনি বিশ্ববিদ্যালয় গুলির আচার্য হয়েছেন।

কয়েকদিন আগেই রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ডেকে বৈঠক করেন। সেটা সৌজন্যমূলক বৈঠক ছিল বলেই দাবি করা হয়। তারপরেই হঠাৎ করে রাজভবন থেকে উপাচার্যদের এই চিঠি পাঠানো ঘিরে নতু ন জল্পনা তৈরি হয়েছে। রাজভবন থেকে যে চিঠি পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে প্রতি সপ্তাহে উপাচার্যদের রাজভবনে রিপোর্ট পাঠাতে হবে।
কোনও বড় আর্থিক অনুমোদন প্রয়োজন হলেও রাজভবনকে জানাতে হবে। এতদিন বিকাশ ভবনকে জানাতে হত।
এবার বিকাশভবনকে না জানিয়েও কেবল রাজভবনে জানিয়েও কাজ করতে পারবেন উপাচার্যরা। বিকাশ ভবনকে এড়িয়ে ফের রাজ্যপাল উপাচার্যদের নিয়ন্ত্রণ করতে চাইছে বলে জল্পনা শুরু হয়েছে। নতুন করে রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাতের পরিস্থিতিত তৈরি হয়েছে।

এর আগে জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন তাঁর অনুমোদন না নিয়েই রাজ্য সরকার একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বদল এবং উপাচার্যদের মেয়াদ বৃদ্ধি করেছিলেন বলে অভিযোগ করেছিলেন। এমনকী উপাচার্যদের হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। শিক্ষাক্ষেত্রেও শাসক দলের আধিপত্য চলছিলেন বলে অভিযোগ করেন তিনি। তারপরে আবার সিভি আনন্দ বোস উপাচার্যদের চিঠি পাঠানোয় নতুন করে জল্পনা তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications