CV Anand Bose: ভোটের ৪৮ ঘণ্টা আগে রাজ্য নির্বাচন কমিশনারকে বেনজির আক্রমণ রাজ্যপালের, কী বললেন সিভি আনন্দ বোস
ভোটের বাকি আর ৪৮ ঘণ্টা। তার আগে রাজভবনে সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি তীব্র ভাষায় অভিযোগ করেছেন রাজ্য নির্বাচন কমিশনার তাঁর দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। 'আমি আপনাকে নিয়োগ করেছিলাম। আপনি রাজ্যবাসীকে হতাশ করেছেন।'
ভোটের আগে রাজভবনের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বিরোধ তুঙ্গে। ভোটের আগে নজিরবিহীন ভাবেই নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিয়েছেন তিনি। রাজভবনে সাংবাদিক বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তীব্র আক্রমণ করে তিনি বলেছেন, রাজ্য নির্বাচন কমিশনার তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তাঁকেই তিনি নিয়োগ করেছিলেন।

রাজ্যপাল এক কথায় একের পর এক আক্রমণ শানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনারকে। ভাঙড়, বাসন্তী , শীতলকুচির ঘটনার প্রসঙ্গ তুলে সরাসরি রাজ্য নির্বাচন কমিশনারকে নিশানা করেছেন রাজ্যপাল। তিনি বলেছেন, এতো হিংসা এতো মৃত্যু, এতো রক্তপাত এর দায় কার। তাই নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্যপাল।
রক্তপাল দেখেও চোখ বন্ধ করে রয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। একটা ফোনেই সব হিংসা বন্ধ করা যায়। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনার সেটা করেননি। মানুষের রক্ত দিয়ে রাজনীতির হোলি খেলা বন্ধ করুন। রাজ্য নির্বাচন কমিশনারকে এক কথায় হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যপাল বিজেপির দালালে পরিণত হয়েছেন বলে কটাক্ষ করেছেন তিনি। সাংবিধানিক পদে থেকেও একটি রাজনৈতিক দলের হয়ে কথা বলছেন তিনি। ধনখড়কে টেক্কা দিয়ে বড় পদ পেতে চাইছেন তিনি। সেকারণেই এই সব কথা বলছেন। এভাবে সংবিধানের বাইরে গিয়ে রাজ্যপাল কিছু করতে পারেন না বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস।












Click it and Unblock the Notifications