CV Anand Bose: ফের রাজভবন নিয়ে নয়া পদক্ষেপ, এবার কী করলেন রাজ্যপাল আনন্দ বোস

বিশ্বভারতীর ফলক নিয়ে তুলকালাম কাণ্ড। অবশেষে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে ঐতিহাসিক পদক্ষেপ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বদলে দিলেন রাজভবনের নর্থ গেটের নাম। রাজভবনের নর্থগেটের নাম এখন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর গেট।

এই প্রথম রাজভবনের নর্থ গেটের নাম বদল করা হল। রাজ্যভবন থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বিশ্বের সাংস্কৃতির জগতের প্রতীক। সেকারণে তাঁকে সম্মানিত করতেই তিিন এই পদক্ষেপ করেছেন। বিশ্বভারতীয় নতুন ফলক রবীন্দ্রনাথ ঠাকুরের নামে করা উচিত বলে বিবৃতিতে লেখা হয়েছে।

 CV Anand Bose

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তার একটি ফলক বসানো হয়েছিল। সেসময় উপাচার্য ছিলেন বিদ্যৎ চক্রবর্তী। রবীন্দ্রনাথের নামের জায়গায় রাজ্যপালের নাম দিয়েছিলেন তৎকালীন উপাচার্য। তাই নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলে।

খবরটি জানার পর রাজ্যপাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে অবিলম্বে সেই ফলক সরিয়ে ফেলার নির্দেশ দেয়। কীভাবে তাঁকে না জানিয়ে তাঁর নাম দিয়ে এই ফলক বসানো হল তা নিয়ে সওয়াল তুলেছিলেন তিনি। তাই নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

ইউনেস্কোর গ্লোবাল হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সেকথা স্মরণ করেই রাজভবনের নর্থগেটের নাম বদলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে করা হয়েছে। এদিকে শিক্ষামন্ত্রকের পক্ষ থেকেও চিঠি দিয়ে অবিলম্বে সেই ফলক বদলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই উপাচার্য হিসেবে মেয়াদ শেষ হয়েছে বিদ্যুৎ চক্রবর্তীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+