CV Anand Bose at Basanti: হেঁটেই গ্রামে ঢুকলেন রাজ্যপাল, বাসন্তিতে নিহত তৃণমূল নেতার বাড়িতে সিভি আনন্দ বোস

কোচবিহার থেকে ফিরেই বাসন্তিতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শিয়ালদহ স্টেশন থেকেই সরাসরি বাসন্তির পথে রওনা দেন তিনি। গতকাল সেখানে গুলিতে ঝাঁঝরা হয়ে মারা গিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা। গাড়িতে বসেই তৃণমূল নেতার বাড়িতে ফোন করেন রাজ্যপাল।

শিয়ালদহ স্টেশন থেকে সরাসরি তিনি বাসন্তিতে রওনা হয়েছিলেন। গাড়ি গ্রামের মধ্যে ঢুকবে না জানার পর হেঁটেই গ্রামের মেঠো পথ দিয়ে নিহত তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ করতে বদ্ধ পরিকর তিনি। কোনও ভাবেই অশান্তি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল। রাজভবনে খোলা হয়েছে হেল্প ডেস্ক। সেখানে অশান্তির অভিযোগ যে কেউ জানাতে পারেন।

বাসন্তিতে নিহত তৃণমূল নেতার বাড়িতে সিভি আনন্দ বোস

বাসন্তিতে গ্রামের পথে হাঁটতে হাঁটতেই গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের অভাব অভিযোগ শোনেন। কোথায় কখন কীভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা জানতে চান তিনি। কারা গ্রামে ঢুকে অশান্তির পরিবেশ তৈরি করছে সেসম্পর্কে জানতে চান তিনি। গ্রামবাসীরা রাজ্যপালকে কাছে পেয়ে তাঁদের আতঙ্কের কথা জানান। গ্রামে বোমাবাজি করে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।

তারপরে রাজ্যপাল যান নিহত তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে। সেখানে গিয়ে তাঁদের কাছে অভিযোগ শোনেন রাজ্যপাল। সিভি আনন্দ বোসের কাছে তাঁরা সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন। আগেই বাসন্তির তৃণমূল নেতার পরিবার রাজ্যপালের উপর আস্থা রেখেছিলেন। তাঁরা বলেছিলেন রাজ্যপুলিশে তাঁদের আস্থা নেই কিন্তু রাজ্যপালের উপর আস্থা রয়েছে। রাজ্যপালকে কাছে পেয়ে মৃত তৃণমূল কংগ্রেস নেতা মেয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন।

শনিবার রাতে বাড়ি েফরার সময় বাসন্তির ফুলমালঞ্চের তৃণমূল কংগ্রেস নেতা জিয়ারুল মোল্লাকে দুষ্কৃতিরা গুিল করে খুন করে। দুটি বাইকে করে এসে তৃণমূল কংগ্রেস নেতারা গুলি করে ঝাঁঝরা করে দেয়। জিয়ারুলকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে তাঁরা। তাঁর মাথায় এবং পেটে গুলি লাগে। তারপরেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+