কাটমানির টাকা ফেরতের দাবি তৃণমূলের পঞ্চায়েত প্রধানের কাছে! এবার বিডিও অফিসের সামনে বিক্ষোভ
কাটমানি ফেরতের দাবি করে বিডিও অফিসের সামনে অবস্থান। এমন ঘটনা নদিয়ার ফুলিয়ার।
কাটমানি ফেরতের দাবি করে বিডিও অফিসের সামনে অবস্থান। এমন ঘটনা ঘটল নদিয়া জেলার ফুলিয়ায়। অভিযোগকারী চামারি সাউয়ের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। জমির পাট্টা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে আড়াই লক্ষ টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নেতা উৎপল বসাক।

হাতে পোস্টার নিয়ে বিক্ষোভে এক ব্যক্তি। পোস্টারে লেখা উৎপলবাবু আমার আড়াই লক্ষ টাকা ফেরত দিন। বিক্ষোভকারী চামারি সাউ। আর যাঁর বিরুদ্ধে বিক্ষোভ তিনি হলেন,
নদিয়ার ফুলিয়ার টাউনশিপ পঞ্চায়েতের প্রধান উৎপল বসাক। সূত্রের খবর অনুযায়ী, এলাকার তৃণমূল নেতারা চামারি সাউকে নিয়ে বৈঠক করেন।
অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করেছেন তৃণমূলেরই একাংশ। যে অভিযোগ তোলা হচ্ছে তাঁর বিরুদ্ধে, তার প্রমাণ দেখানোর দাবি করেন তিনি। অন্যথায় মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন অভিযুক্ত নেতা।












Click it and Unblock the Notifications