কাটমানি পোস্টার এবার তৃণমূলের হেভিওয়েট সাংসদের বিরুদ্ধে! গ্রেফতার পুলিশ কর্তার গাড়ির চালক

প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি পোস্টার। এই নেতা তৃণমূলের আইনজীবী সেলের নেতা। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি পোস্টার। এই নেতা তৃণমূলের আইনজীবী সেলের নেতা। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক পুলিশ কর্তার গাড়ির চালককে। পুলিশ কর্তার গাড়িতে চড়েই পোস্টার মারা হয় বলে অভিযোগ। লাল কালিতে লেখা পোস্টারে অশ্লীল ভাষাও প্রয়োগ করা হয় বলে অভিযোগ।

কাটমানি পোস্টার এবার তৃণমূলের হেভিওয়েট সাংসদের বিরুদ্ধে! গ্রেফতার পুলিশ কর্তার গাড়ির চালক

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাটমানি পোস্টার দেওয়ার অভিযোগ এক পুলিশ কর্তার গাড়ির চালকের। নাম অমিয় খামারু। সূত্রের খবর অনুযায়ী, ওই গাড়িতেই চড়েন সমীর সরকার নামে এক পুলিশ আধিকারিক। আগে জাঙ্গিপাড়া থানার ওসি থাকলেও, বর্তমানে তিনি হুগলি গ্রামীণ পুলিশের ডিআইবিতে ওসি ওয়াচ পদে রয়েছে।

প্রথমে লাল কালিতে লেখা কাটমানি পোস্টার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তার মধ্যেও অশ্লীল ভাষা প্রয়োগ। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু হয়। পুলিশ জানতে পারে, পুলিশের স্টিকার লাগানো বোলেরো গাড়ি করে ওই পোস্টারগুলি মারা হয়েছে। এরপর চুঁচুড়ার খাদিনা মোড় থেকে গাড়িটিকে আটক করে পুলিশ। আটক করে চালককে জিজ্ঞাসাবাদ চলে বলে সূত্রের খবর। চালক অমিয় খামারু অভিযোগ স্বীকার করে নেন। এরপরে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনার পিছনে আরও কেউ জড়িত আছে কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+