২১ লক্ষ টাকা কাটমানি ফেরতের লিখিত প্রতিশ্রুতি তৃণমূল নেতার, দায় চাপালেন দলনেত্রীর ঘাড়ে
কাটমানি নেওয়ার অভিযোগে জনরোষে তপ্ত হলেন আরও এক তৃণমূল কংগ্রেস নেতা।
কাটমানি নেওয়ার অভিযোগে জনরোষে তপ্ত হলেন আরও এক তৃণমূল কংগ্রেস নেতা। এবং তিনিও প্রতিশ্রুতি দিলেন কাটমানি হিসাবে নেওয়া কয়েক লক্ষ টাকা ফেরত দেবেন বলে। পাশাপাশি তাঁর অনুযোগ, এই ঘটনার জন্য তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই দায়ী।

ঘটনা হল, প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে মঙ্গলবার বিকেলে মেখলিগঞ্জ পুরসভার উপ পুরপ্রধান অমিতাভ রায়ের বাড়িতে জনতা চড়াও হয়। প্রথমে কাটমানির কথা স্বীকার করতে না চাইলেও উত্তেজিত জনতার সামনে তা স্বীকার করে স্ট্যাম্প পেপারে লিখিত প্রতিশ্রুতি দিয়ে ২১ লক্ষ টাকা কাটমানি ফেরতের লিখিত প্রতিশ্রুতি দেন অমিতাভ।
পরে বলেন, আমি কাটমানি ফেরতে রাজি হয়েছি। এই জন্য দিদিই দায়ী। তিনি নিজেকে অসহায় বলেও দাবি করেছেন। পরে মেখলিগঞ্জ থানার পুলিশ গিয়ে বিক্ষুব্ধদের সরিয়ে উপ পুরপ্রধানকে উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, কথায় কথায় কাটমানির টাকা চাওয়া হতো। সরকারি সমস্ত প্রকল্পের জন্যই কাটমানি দিতে হয়েছে। মুখ্যমন্ত্রীর কথা শুনেই কাটমানি ফেরত চাইতে গিয়েছিলাম।












Click it and Unblock the Notifications