কাটমানি বিতর্কে তপ্ত বীরভূম, শাসক দলের নেতাকে ঘিরে বিক্ষোভ অব্যাহত
কাটমানি নিয়ে বিক্ষোভ অব্যাহত বীরভূম জেলার বিভিন্ন অংশে। এদিন কাটমানির টাকা ফেরত চেয়ে তৃণমূল কংগ্রেস নেতাদের বাড়ি ঘিরে বিক্ষোভ হয় নানুর ও ইলামবাজার এলাকায়।
কাটমানি নিয়ে বিক্ষোভ অব্যাহত বীরভূম জেলার বিভিন্ন অংশে। এদিন কাটমানির টাকা ফেরত চেয়ে তৃণমূল কংগ্রেস নেতাদের বাড়ি ঘিরে বিক্ষোভ হয় নানুর ও ইলামবাজার এলাকায়। নানুরে তৃণমূল কংগ্রেস নেতা মনোজ রায়ের বাড়িকে ঘিরে রেখে কাটমানি ফেরত চেয়ে এলাকার মানুষ বিক্ষোভ দেখায়।

একইরকমভাবে বিক্ষোভ দেখানো হয় ইলামবাজারের সুখবাজারে বিকাশ সরকারের বাড়ির সামনে। যদিও তৃণমূল নেতা এই অভিযোগ অস্বীকার করেছেন। যদিও বাসিন্দাদের দাবি, একশো দিনের প্রকল্পের কাজ থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের জন্য টাকা নিয়েছে শাসকদলের লোকজন।
টাকা নিয়ে থাকলে সেই টাকা ফেরত দিতে হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়ার পর কাটমানির টাকা ফেরত চেয়ে এর আগেও এই জেলার নানা জায়গায় বিক্ষোভ দেখিয়েছে এলাকার মানুষ। যার ফলে জেলার এক তৃণমূল কংগ্রেস নেতা চাপে পড়ে টাকা ফেরতও দিয়েছেন। সেই একই বিক্ষোভ আর এক তৃণমূল কংগ্রেস নেতাকে ঘিরে দেখা গেল বীরভূমে।












Click it and Unblock the Notifications