বঙ্গোপসাগরে রুদ্ধশ্বাস অভিযান! উদ্ধার কয়েক কোটির পোশাক
জলপথে শুল্ক দফতরের অভিযান। বাংলাদেশে পাচারের আগে আটক কয়েক কোটি টাকা পোশাক ভর্তি ট্রলার।
জলপথে শুল্ক দফতরের অভিযান। বাংলাদেশে পাচারের আগে আটক কয়েক কোটি টাকা পোশাক ভর্তি ট্রলার। দফতরের নিরাপত্তাকর্মীদের সঙ্গে রুদ্ধশ্বাস গুলি বিনিময়ও হয়। পরে অবশ্য খাড়ি দিয়ে পালিয়ে যায় ট্রলারের সঙ্গে থাকা পাচারকারীরা।

কয়েক মাস ধরেই শুল্ক দফতরের আধিকারিকরা খবর পাচ্ছিলেন, ট্রলারে করে জিনিসপত্র পাচার হওয়ার কথা। এও খবর ছিল চোরা কারবারিরা সংগঠিতভাবে এই কারবারের সঙ্গে জড়িত।
বুধবার একটি নির্দিষ্ট সূত্রে খবর আসে, গুজরাতের সুরাত থেকে পাথরপ্রতিমায় ট্রাক ভর্তি জামা কাপড় এসেছে। সেগুলিকে ট্রলারে ভর্তির পর বঙ্গোপসাগরের উদ্দেশে রওনাও হয়েছে। খবর পাওয়ার পরেই নিজেদের সশস্ত্র বাহিনী নিয়ে রওনা হয়ে যান কাস্টমসের আধিকারিকরা। দুটি জলযান নিয়ে তারা রওনা হন।
সূত্রের খবর অনুযায়ী, কাস্টমস আধিকারিকরা জলপথে প্রায় ৪৭ কিমি তাড়া করেন ওই ট্রলারটিকে। বৃহস্পতিবার ভোর রাতে বঙ্গোপসাগরের মুখে ট্রলারটির কাছাকাছি চলে যান তারা। ট্রলার টিকে ঘিরে ফেললে সেখান থেকে গুলি চালানো হয় বলে অভিযোগ। সশস্ত্র রক্ষীরাও পাল্টা গুলি চালায়। তারপর একটি খাঁড়িম মধ্যে ট্রলারটিকে ঢুকিয়ে দিয়ে গুলি চালাতে চালাতে পালিয়ে যায়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications