মমতার জল্পনাই সত্যি, আধারের নিয়ে আঁধারে গ্রাহক, অ্যাকাউন্ট থেকে উধাও টাকা

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে গায়েব ১ লক্ষ ৩০ হাজার টাকা। ঘটনায় বালুরঘাট থানায় প্রতারণার অভিযোগ দায়ের ব্যবসায়ীর। অন্ধ্রপ্রদেশ থেকে টাকা তোলা হয়েছে। জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে গায়েব ১ লক্ষ ৩০ হাজার টাকা। ঘটনায় বালুরঘাট থানায় প্রতারণার অভিযোগ দায়ের ব্যবসায়ীর। অন্ধ্রপ্রদেশ থেকে টাকা তোলা হয়েছে। জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

মমতার জল্পনাই সত্যি, আধারের জেরে অ্যাকাউন্ট থেকে উধাও টাকা

বালুরঘাটের পাতিরাম এলাকার ব্যবসায়ী সুজিত সরকার। অ্যাকাউন্ট রয়েছে বাড়ির কাছেই এসবিআই-এ। মাস তিনেক আগে অগাস্টে শেষবার পাসবই আপডেট করেছিলেন সুজিত সরকার। অ্যাকাউন্টে তখন ছিল ১ লক্ষ ২৯ হাজার টাকা। প্রয়োজন মনে না করায় মধ্যের তিনমাসে পাসবই আপডেট করাননি তিনি।

সম্প্রতি ব্যাঙ্কে গিয়ে চারহাজার টাকা জমা করেন। এরপরেই পাসবই আপডেট করান সুজিত সরকার। দেখেন অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৫ হাজার ৬৬২ টাকা। একাধিক টাকা তোলার হিসেব দেখানো রয়েছে পাসবই-এ। প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকার কোনও হিসেব নেই। কেননা ব্যবসায়ী সুজিত সরকারের অভিযোগ, কেউ বা কারা ২৯ বারে সেই টাকা তুলে নিয়েছে। সুজিত সরকারের দাবি, এর কোনও লেনদেনের সঙ্গে তিনি যুক্ত নন।

মমতার জল্পনাই সত্যি, আধারের জেরে অ্যাকাউন্ট থেকে উধাও টাকা

সুজিত সরকারের দাবি, তিনি নিজে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না করালেও, টাকা তোলা হয়েছে আধার লিঙ্ক করানোর পর। আধারের নম্বরও অন্য বলে জানিয়েছেন তিনি। কীভাবে অন্য নম্বরের আধার লিঙ্ক করা হল, রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষ তার জবাব দিতে না পারলেও, অন্ধ্রপ্রদেশ থেকে এই টাকা তোলা হয়েছে বলে জানানো হয়েছে ব্যাঙ্কের তরফে।

বিষয়টি নিয়ে বালুরঘাট থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী সুজিত সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+