সেন্ট জেভিয়ার্সের সমাবর্তনে গরহাজির সিইউ-র উপাচার্য, কী বললেন আচার্য ধনখড়

সেন্ট জেভিয়ার্সের সমাবর্তনে গরহাজির সিইউ-র উপাচার্য, কী বললেন আচার্য ধনখড়

যাদপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়র হেনস্থা নিয়ে শুরু হয়েছিল বিবাদ। তারপরে আর কিছুতেই কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বনিবনা হচ্ছে না আচার্য জগদীপ ধনখড়ের। বৃহস্পতিবার কলকাতায় সেন্ট জেভিয়ার্সের কলেজের সমাবর্তন অনুষ্ঠানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্যের অনুপস্থিতি নতুন করে বিতর্ক উষ্কে দিয়েছে। আচার্য রাজ্যপাল জগদীপ ধনখড় অভিযোগ করেছেন, তিনি থাকলেই উপাচার্যরা অসুস্থ হয়ে পড়েন। অর্থাৎ আচার্য বোঝাতে চেয়েছেন তাঁকে এড়িয়ে যেতেই সমাবর্তনে অসুস্থতার কারণ দেখিয়ে আসেননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

উপাচার্যদের আক্রমণ আচার্যের

উপাচার্যদের আক্রমণ আচার্যের

আচার্য জগদীর ধনখড়ের সঙ্গে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিরোধ ক্রমশ বেড়েই চলেছে। বৃহস্পতিবার সেন্ট জেভিয়ার্স কলেজের সমাবর্তনে রাজ্যপাল উপস্থিত থাকলেও ছিলেন না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি বন্দ্যোপাধ্যায়। তাতে আচার্য যে অসন্তুষ্ট হয়েছে সেকথা বুঝিয়ে দিয়ে বলেছেন আমি আসলেই কেউ না কেউ অসুস্থ হয়ে পড়েন। রাজ্যপালের এই মন্তব্যে বিতর্ক আরও উষ্কে দিয়েছে।

সমাবর্তন তরজা

সমাবর্তন তরজা

আচার্য রাজ্যপাল থাকলে সমাবর্তনে বিক্ষোভ দেখানোর কথা ঘোষণা করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আগামী ২৮ জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন। তার আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সমাবর্তনে আচার্য জগদীপ ধনখড়ের উপস্থিতি নিয়ে সুর চড়িয়েছিলেন। আচার্যকে গো ব্যাক স্লোগানও শুনতে হয়েছিল।

উপাচার্যদের সংগঠন

উপাচার্যদের সংগঠন

কয়েকদিন আগেই উপাচার্য পরিষদ নামে একটি সংগঠন তৈরি করেছেন রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। শিক্ষার গুণগত মান বজায় রাখতে এবং বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে সমন্বয় বজায় রাখতেই এই সংগঠন বলে জানিয়েছিলেন তাঁরা। যদিও পুরোটাই রাজনৈতি বলে দাবি করেছিলেন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সরকারের চাপে রয়েছেন বলে দাবি করেছিলে আচার্য জগদীপ ধনখড়। সেকারণেই এই সংগঠন গড়তে তাঁরা বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেছিলেন তিনি। উপাচার্যদের নিয়ে আলোচনায় বসবেন বলে রাজভবনে বৈঠক ডেকেছিলেন তিনি। কিন্তু কোনও উপাচার্যই সেই বৈঠকে উপস্থিত হননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+