সুকান্ত মজুমদারের অভিযোগ! সংসদের স্বাধিকার রক্ষা কমিটির তলব মুখ্যসচিব, DGP-সহ পাঁচজনকে

রাজ্যের মুখ্যসচিব গোপালিকা এবং পুলিশের ডিজি রাজীব কুমার-সহ পাঁচ আধিকারিককে তলব সংসদের স্বাধিকার রক্ষা কমিটির। সূত্রের খবর, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ জানিয়েছিলেন। তারপরেই ভগবতী প্রসাদ গোপালিকা, রাজীব কুমার-সহ পাঁচ আধিকারিককে তলব করেছে সংসদের স্বাধিকার রক্ষা কমিটি।

উনিশে ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটার মধ্যে লোকসভার প্রিভিলেজ কমিটির সামনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। এছাড়াও যাঁদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা হলেন, উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরথ দ্বিবেদী, বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ।

রাজীব কুমার

সন্দেশখালি যাওয়ার পথে বসিরহাটের টাকিতে সুকান্ত মজুমদারকে বাধা দেয় পুলিশ। এছাড়া অসুস্থ হওয়ার পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। নিরাপত্তাজনিত প্রোটোকল ভঙ্গের অভিযোগ উঠেছে। বসিরহাটের পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের ব্যবহার নিয়ে সুকান্ত মজুমদার অভিযোগ তোলেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর মূলত পুলিশি দুর্ব্যবহারের অভিযোগ প্রিভিলেজ কমিটির সামনে রাখা হয়েছে। উল্লিখিত পুলিশ আধিকারিকরা সুকান্ত মজুমদারের জীবন সংশয়ের মতো আঘাতের ক্ষেত্র প্রস্তুত করেছিল বলেও অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত বুধবার টাকিতে আহত হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে শাসক তৃণমূলের দাবি নাটক করছিলেন সুকান্ত মজুমদার। এদিন সেই ঘটনায় পদক্ষেপ করল লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি। এখানেই শেষ নয়, স্বরাষ্ট্রমন্ত্রককে ১৬ ফেব্রুয়ারির মধ্যে এই পাঁচ আধিকারিককের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে।

প্রসঙ্গত এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় বাজেট বক্তৃতার সময় বলতে শোনা গিয়েছে, যখন বিপদে পড়েন, পুলিশকে ডেকে পাঠান। তিনি প্রশ্ন করেন, ছবি তোলার জন্য মহিলা পুলিশকে ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে? যদি তাঁরা পাল্টা খুনের চেষ্টার অভিযোগ তোলেন? মহিলার গায়ে হাত দেওয়া অন্যায় সেটা কি জানেন? ভাবছেন, পুলিশ বলে সব সহ্য করে নেবেন?

এদিকে, তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় স্বাধিকার রক্ষা কমিটির কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন। সেখানে তিনি বলেছেন, যে কমিটি রাজ্যের আধিকারিকদের ডেকে পাঠিয়েছে, সেই স্বাধিকার রক্ষা কমিটি কোথায় ছিল, যখন দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তাদের সাংসদদের ১০০ দিনের টাকা চাইতে যাওয়ার অপরাধে দিল্লির রাজঘাট থেকে টেনে হিঁচড়ে বের করেছিল অমিত শাহের পুলিশ বাহিনী?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+