পুলওয়ামায় গ্রেনেড হামলা, জঙ্গিদের সঙ্গে গোলা-গুলির লড়াইয়ে আহত সিআরপিএফ
সন্ত্রাসীদের নিশানায় সেই পুলওয়ামার সিরআরপিএফ জওয়ানরা। মঙ্গলবার এক গ্রেনেড হামলা ঘটল পুলওয়ামায়। এই ঘটনায় এক সিআরপিএফ জওয়ান গুরুতর আহত হয়েছেন।
সন্ত্রাসীদের নিশানায় সেই পুলওয়ামার সিরআরপিএফ জওয়ানরা। মঙ্গলবার এক গ্রেনেড হামলা ঘটল পুলওয়ামায়। এই ঘটনায় এক সিআরপিএফ জওয়ান গুরুতর আহত হয়েছেন। সন্ত্রাসীরা পুলওয়ামা থানা লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে। সেই হামলার জেরে আহত সিআরপিএফ জওয়ান এখন হাসপাতালে চিকিৎসাধীন।

এদিন জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার কাকাপাড়াতে সন্ত্রাসীরা গ্রেনেড হামলা চালায়। তাঁদের টার্গেট ছিল সিআরপিএফ ও পুলিশসহ নিরাপত্তারক্ষীদের উড়িয়ে দেওয়া। তবে বরাত জোরে সিআরপিএফ ও পুলিশ আধিকারিক ও কর্মীরা রক্ষা পান। জঙ্গিদের গ্রেনেড এসে লাগে থানার দেয়ালে। থানার দেওয়াল ফেটে চৌচির হয়ে যায়।
পুলিশ ও সিআরপিএফ তৎক্ষণাৎ প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। পাল্টা গোলাবর্ষণ করা হয় সিআরপিএফ ও পুলিশের তরফে। গুলির লড়াই চলাকালীনই সিআরপিএফের ১ জন সদস্য আহত হয়েছেন। উল্লেখ্, এই পুলওয়ামাতেই লোকসভা ভোটের আগে ঝরে গিয়েছিল ৪৪ সেনা জওয়ানের প্রাণ।












Click it and Unblock the Notifications