ফের শালবনির সিআরপিএফ-এর কোবরা ক্যাম্পে জওয়ানের আত্মহত্যা, কারণ নিয়ে ধোঁয়াশা
ফের শালবনিতে (shalbani) সিআরপিএফ-এর কোবরা ক্যাম্পে (crpf cobra camp) জওয়ানের আত্মহত্যা। এদিন বিকেলে ওই ক্যাম্পের ১ নম্বর ব্যারাকের ২১ নম্বর ঘর থেকে শিবকান্ত প্রসাদ (৩৮) নামে ওই জওয়ানের দেহ উদ্ধার করা হয়। দিন তিনেক আগ
ফের শালবনিতে (shalbani) সিআরপিএফ-এর কোবরা ক্যাম্পে (crpf cobra camp) জওয়ানের আত্মহত্যা। এদিন বিকেলে ওই ক্যাম্পের ১ নম্বর ব্যারাকের ২১ নম্বর ঘর থেকে শিবকান্ত প্রসাদ (৩৮) নামে ওই জওয়ানের দেহ উদ্ধার করা হয়। দিন তিনেক আগে তিনি বাড়িতে ছুটি কাটিয়ে ফিরেছেন। ক্যাম্পে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি।

ঝুলন্ত দেহ উদ্ধার
সূত্রের খবর অনুযায়ী, ক্যাম্পে নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থা দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ২৭ জুন তিনি উত্তর প্রদেশের বালিয়ার বাড়ি থেকে ফিরেছিলেন। তারপর নিয়ম অনুযায়ী কোয়ারেন্টাইনে ছিলেন। সেখানেই এদিন আত্মহত্যা করেন।

মানসিক অবসাদ বলে অনুমান
সহকর্মীরা অনুমান করছেন, মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন ওই জওয়ান। এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এব্যাপারে সিআরপিএফ-এর তরফ থেকে কিছু জানানো হয়নি।

এর আগেও ওই ক্যাম্পেই আত্মহত্যার ঘটনা
এর আগে ওই ক্যাম্পেই আত্মহত্যা করেছিলেন দুই জওয়ান। একজন পুরুষ অন্যজন মহিলা। একজনের নাম রাজীব যাদব, অন্যজনের নাম ছিল রাবেরি সেলজাবেন। দুজনের মধ্যে প্রণয় ঘটিত সম্পর্ক ছিল বলে জানিয়েছিলেন, সহকর্মীরা। তবে দুজনের আত্মহত্যার ঘটনায় শোরগোল পড়েগিয়েছিল সেই সময়।

মুখে কুলুপ কর্তৃপক্ষের
কেন একই ক্যাম্পে ঘনঘন জওয়ান আত্মহত্যার ঘটনা, তা নিয়ে মুখে কুলুপ সিআরপিএফ কর্তৃপক্ষের। তবে এবারের আত্মহত্যার ঘটনায় সিআরপিএফ কর্তারা কারণ জানার চেষ্টা করছেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications