অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে ২০ টাকার লেনদেন! চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে
অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন! চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে
গরু পাচার কাণ্ডে ক্রমশ জালে জড়াচ্ছেন বীরভূমের বেতাজ বাদশা! তদন্তের গভীরে যেতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছেন সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যে কয়েকশ কোটি টাকার খোঁজ পেয়েছেন আধিকারিকরা। কিন্ত্য তদন্তে নেমে নগদে কোটি কোটি টাকার লেনদেন হওয়া নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তাঁরা। আর বিপুল এই টাকার উৎস কি? সেটাই জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা। অন্যদিকে গিরুর পাচার কাণ্ডে বীরভূমের বেতাজ বাদশাকে দিল্লি নিয়ে যেতে মরিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

বেশ কিছু তথ্য হাতে এসেছে
তদন্তে নেমে গত কয়েক দফাতে একাধিক ব্যাঙ্কে হানা দেন সিবিআই আধিকারিকরা। আজ বুধবার সকালে তদন্তকারী সংস্থার একটি বিশেষ টিম বোলপুরে পৌঁছে যান। জানা যাচ্ছে, বেশ কিছু সূত্রের খোঁজেই তাঁরা সেখানে যান বলে জানা যাচ্ছে। আর এরপরেই বোলপুরে একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজারকে তলব করা হয়। প্রায় কয়েক ঘন্টা ধরে তাঁকে সিবিআই আধিকারিকরা জেরা করেন বলে জানা যাচ্ছে। আর দীর্ঘ এই জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য হাতে এসেছে বলেও খবর।

কোটি কোটি টাকার লেনদেনের খোঁজ
জানা যাচ্ছে, তদন্তে কোটি কোটি টাকার লেনদেনের খোঁজ পেয়েছেন। বিশেষ করে বোলপুরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কে ১৮ থেকে ২০ কোটি টাকা জমা পড়েছিল। আর তা জমা দেওয়া হয়েছিল বিভিন্ন সময়ে। শুধু অনুব্রতের ব্যাঙ্কেই নয়, তাঁর ঘনিষ্ঠদের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টেও এহেন কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে সিবিআই। সবথেকে বড় ব্যাপার আজ বুধবার যে ব্যাঙ্কের আধিকারিককে সিবিআই জেরা করেছেন সেই ব্যাঙ্কেই ১০ কোটি টাকার লেনদেন হয়েছে বলে জানা যাচ্ছে। আর তা বিভিন্ন সময়ে লেন দেন হয়েছে বলে খবর।

বিপুল পরিমাণ টাকার উৎস কি?
আর এই বিপুল পরিমাণ টাকার উৎস কি? বিভিন্ন সময়ে কেন অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে কোটি কোটি টাকা লেনদেহ হয়েছে? সেটাই খুঁজে বার করতে মরিয়া সিবিআই আধিকারিকরা। বড়সড় এই কেলেঙ্কারির মধ্যে ব্যাঙ্ক কর্মীরাও কি যুক্ত? সেটাও এড়িয়ে যাচ্ছেন না তদন্তকারীরা। এমনকি বিপুল পরিমাণ এই টাকার সঙ্গে কি গিরু পাচারের বড়সড় যোগ আছে? সেটাই খুঁজে বার করছেন আধিকারিকরা। ইতিমধ্যে ব্যাঙ্ক আধিকারিকদের সমস্ত নথি সিবিআইয়ের তরফে জমা দিতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে। কোন সময়ে কত টাকা জমা পড়েছে, কে তুলেছে সমস্ত নিওথি ব্যাঙ্কের কাছে চাওয়া হয়েছে বলেই খবর












Click it and Unblock the Notifications