বিনা খরচে হার্টের জটিল ও বহুমূল্য অপারেশন! মুখ্যমন্ত্রী মমতার উদ্যোগে অনাময় তৈরি করল ইতিহাস

বিনা খরচে 'বেলুন সার্জারি'। এক পয়সাও খরচ করতে হয়নি রোগীকে। এভাবেই হার্টের ভালভ প্রতিস্থাপন করে দৃষ্টান্ত স্থাপন করল বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশ্যালিটি বিভাগ অনাময় হাসপাতাল।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওপেন হার্ট সার্জারির বদলে আধুনিক বেলুন সার্জারির মাধ্যমে হার্টের অ্যাওর্টিক ভালভ প্রতিস্থাপন করেন চিকিৎসকরা।

প্রায় ১৩ লক্ষ টাকার এই জটিল অস্ত্রোপচার হলো একেবারে বিনামূল্যে। রাজ্য সরকারি পরিকাঠামো ব্যবহার করে। চিকিৎসকদের মতে,এই সাফল্য শুধু বর্ধমান নয়,সমগ্র দক্ষিণবঙ্গের চিকিৎসা পরিষেবার মানকে নতুন উচ্চতায় পৌঁছে দিল।

বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন বীরভূমের নলহাটির বুজুং গ্রামের বাসিন্দা, ৭২ বছরের অমিয়কুমার মণ্ডল। চিকিৎসার জন্য গত ৮ অগাস্ট তিনি ভর্তি হন বর্ধমান মেডিক্যালে। পরীক্ষায় ধরা পড়ে তাঁর হার্টের একটি ভালভ সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। বয়সের কারণে ওপেন হার্ট সার্জারিও ঝুঁকিপূর্ণ। ফলে তাঁকে পাঠানো হয় অনাময় সুপার স্পেশ্যালিটি উইংয়ে, হৃদরোগ সংক্রান্ত বিভাগে ভর্তিও করানো হয়।

হৃদরোগ বিভাগের প্রধান ডা. দীপঙ্কর ঘোষ দস্তিদার 'বেলুন সার্জারির' মাধ্যমে ওই রোগীর হার্টের ভালভ প্রতিস্থাপনের প্রস্তাব দেন। সেইমতো ১৩ অগাস্ট সফলভাবে সম্পন্ন হয় সেই অপারেশন। একটি বৃহৎ বিশেষজ্ঞ চিকিৎসক দলের নেতৃত্বে এই অভিনব প্রয়াস সফল হতেই অনাময় ইতিহাস তৈরি করল। জানা গিয়েছে, অনাময়ে এমন অপারেশন এই প্রথম। পিজির পর দ্বিতীয় কোনও সরকারি হাসপাতালে এমন অপারেশন হলো।

ডা. দীপঙ্কর ঘোষ দস্তিদার জানান, রোগীর ভালভ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। অপারেশনের পর তিনি এখন সম্পূর্ণ সুস্থ। বাড়িও ফিরে গিয়েছেন। হাসপাতালের সুপার ডা. তাপস ঘোষ বলেন, ভালভের দামই প্রায় ১০ লক্ষ টাকা। সঙ্গে অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ১৩ লক্ষ। মুখ্যমন্ত্রীর উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে ভালভের ব্যবস্থা করা হয়। এমনকী কলকাতায় একাধিকবার নিয়ে গিয়ে পরীক্ষার খরচও সরকারই বহন করেছে।

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গতকালই বাড়ি ফিরেছেন অমিয়কুমার মণ্ডল। তাঁর স্ত্রী মঞ্জু মণ্ডল জানান,অনাময় হাসপাতালের চিকিৎসক এবং সরকারি আধিকারিকরা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাতে আমরা কৃতজ্ঞ। সারা জীবন ওঁদের কাছে কৃতজ্ঞ থাকব। আশা করি অনেকেই এরপর এই পরিষেবা পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+